1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীতে ভন্ড পীর ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে উলামায়ে কেরাম ও মুসল্লীবৃন্দের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহীতে ভন্ড পীর ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে উলামায়ে কেরাম ও মুসল্লীবৃন্দের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর পবায় ভন্ড পীর-ফকিরদের সমাজ ও শরীয়তবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উলামায়ে কেরাম ও মুসল্লীবৃন্দ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার বায়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীনের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়। মিছিলটি বায়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। এ সময় মুসল্লীরা স্লোগান দেন-“নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “ভন্ড পীরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “কুরআন-সুন্নাহ পরিপন্থী সব ভুয়া মাজারের কার্যক্রম বন্ধ করতে হবে”।
‎
‎
‎হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন বলেন, “বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে ‘হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ’-এর আড়ালে গাঁজার আড্ডা বসানো হতো। এ খবর পেয়ে দেড় শতাধিক তৌহিদী জনতা সেখানে গিয়ে তা ভেঙে দেয়। আমরা মসজিদ বা মাজারের বিরুদ্ধে নই, তবে যেখানে অপকর্ম হবে, সেখানেই প্রতিবাদ জানানো হবে।”
‎
‎তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ভন্ড পীরদের বিরুদ্ধে আন্দোলন হলে নিরপরাধ আলেম-ওলামাদের গ্রেফতার করা হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যেন আলেম-ওলামাদের হয়রানি করা না হয়।”
‎প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়। মুসল্লীরা জানান, ভবিষ্যতেও শরীয়তবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবেন।
‎
‎তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে তৌহিদী জনতা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামবে। ইসলামকে কলুষিত করার ষড়যন্ত্র রুখে দিতে আমরা সর্বদা প্রস্তুত।”
‎
‎মানববন্ধনে বক্তব্য রাখেন, দারুন উলুম আন নাজমুস সাকিব মাদ্রাসার পরিচালক আবু জাফর। তিনি বলেন, “বর্তমানে ভন্ড পীর-ফকিররা ইসলামের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা কুরআন-সুন্নাহর পরিপন্থী কুসংস্কার ছড়িয়ে দিচ্ছে, যা সরাসরি ঈমান-আক্বিদার উপর আঘাত। প্রকৃত ইসলাম শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা দেয়। অথচ এরা ইসলামকে কলঙ্কিত করে সমাজে অস্থিরতা ছড়াচ্ছে।”
‎
‎তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে জানাতে চাই-ইসলামে কোনো ভ্রান্ত মতবাদ বা কুসংস্কারের স্থান নেই। সমাজে নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তি বৃদ্ধির পেছনে এসব ভন্ড আস্তানার বড় ভূমিকা রয়েছে। তারা গোপনে মাদক ও অসামাজিক কার্যকলাপের আসর বসায়, আবার প্রকাশ্যে ধর্মের দোহাই দেয়। মুসল্লীরা আজ মাঠে নেমেছে এ কারণেই।”
‎
‎আবু জাফর বলেন, “আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই—পবা উপজেলাসহ দেশের সব অঞ্চলে ভন্ড পীর-ফকিরদের কার্যক্রম বন্ধ করতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা চাই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক, যুব সমাজ ইসলামি আদর্শে গড়ে উঠুক।”
‎
‎মানববন্ধনে আরও বক্তব্য দেন, বড়গাছী ইউনিয়নের সাবেক মেম্বার গোলাম মোস্তফা ও মাদানী মাদ্রাসার প্রধান হযরত মাওলানা মোহাম্মদ আলী।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park