1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প শুভ উদ্বোধন

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পঠিত

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় শনিবার (১৯-শে এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় শতফুল বাংলাদেশের আয়োজনে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের (প্যানেল) চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে বিনামূল্য চক্ষু সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা, আতানারায়ণপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান দেওয়ান, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী মীর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা শতফুল বাংলাদেশ কর্মসূচি সমন্বয়কারী জাকির হোসেন বকুল,
সহকারী কর্মসূচি সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা ওয়াহিদ আল মাহমুদ, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম সহ- শতফুল বাংলাদেশ ৯জন স্বাস্থ্য পরিদর্শক, ইউ পি সদস্য, শিক্ষক, সকল গ্রাম পুলিশ, দুই শতাধিক এর অধিক বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডাঃ সাইফুল আশরাফী শিশির এম বি বি এস (আরইউ), এম পি এইচ চক্ষু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park