1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে নিখোঁজ কিশোরী ইভার অর্ধগলিত লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে নিখোঁজ কিশোরী ইভার অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎

‎রাজশাহীতে মাসুদা পারভিন ওরফে ইভা (১৭) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরের মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎

‎পুলিশ জানিয়েছে, ইভা তিন দিন ধরে নিখোঁজ ছিল। তার স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্জয়ের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামে। তবে তিনি স্ত্রী ইভাকে নিয়ে রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন। ইভার বাবার নাম ইকবাল হোসেন, বাড়ি নগরের মেহেরচণ্ডী এলাকায়।

‎

‎মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ইভার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে হত্যা হওয়ায় সন্দেহ করা হচ্ছে। স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে লাশ দেখতে পান। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

‎

‎ওসি আরও জানান, ইভার স্বামী দুর্জয় পলাতক রয়েছে এবং এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

‎

‎স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইভা ছিলেন একজন শিক্ষার্থী এবং তার পরিবারের কাছে তিনি খুবই প্রিয়। তিন দিন নিখোঁজ থাকার পর এই হত্যাকাণ্ডের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সুস্পষ্ট কোনো তথ্য প্রকাশ না করলেও তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

‎

‎

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park