1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি, শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি, শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটার এর ৩৪তম বর্ষপূর্তি উৎসব, শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা ও দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নগরীর জেলা শিল্প একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র শিশু থিয়েটার রাজশাহীর প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যনার্জী।

অনুষ্ঠানে শ্রদ্ধাস্পদ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আলমগীর পিএইচডি, বাংলা বিভাগের প্রফেসর শহীদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, নিউ গভঃ ডিগ্রী কলেজ অধ্যক্ষ শিখা রানী সরকার, আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মতিউর রহমান।

অনুষ্ঠানে আরো স্নেহাস্পদ অতিথি ছিলেন, আরডিএ’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপর্টমেন্ট অব পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স’র প্রফেসর ড. জে এ এম সকিল উর রহমান, ডুয়েট অধ্যাপক প্রফেসর নাসিম আখতার, বিশিষ্ট সমাজসেবক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহীদ সোহেল।

সংহিতা রায় ও অংকনা সেনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র শিশু থিয়েটারের সাধারণ সম্পাদক ইকবাল আলী।

বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যনার্জীর শিক্ষক নিমাই চন্দ্র সরকার, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আমির সাদাত, নওগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান।

কোরআন থেকে পাঠ করেন আখতারুজ্জামান ও গীতা থেকে পাঠ করেন তাপস চক্রবর্তী।

অতিথিবৃন্দ কবি, সাহিত্যিক, নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যনার্জী রচিত বিশ্বকবি: বিশ্বের বিস্ময় এবং বাংলাভাষা ও ব্যাকারণের মেলবন্ধন গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জির দুটি গ্রন্থের উপরে আলোচকবৃন্দরা তার লেখনীর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে ভূয়ষি প্রশংসা করেন। পরে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি তার শিক্ষকতা জীবনের সকল ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করে একটি অভিনন্দন পত্র পাঠ ও প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park