1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে সাতজন নিহতের সড়ক দুর্ঘটনা মামলার প্রধান আসামি ইকবাল গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে সাতজন নিহতের সড়ক দুর্ঘটনা মামলার প্রধান আসামি ইকবাল গ্রেপ্তার

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার

ময়মনসিংহের আকুয়া বাইপাস সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইকবালকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া বাইপাস সংলগ্ন এলাকায় সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার নম্বর **১৫(১০)২৬**। মামলাটির প্রধান আসামি ইকবালকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত ছিল।

এরই ধারাবাহিকতায় কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি ইকবালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সাতজনের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park