1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহনপুরে গ্রীষ্মকালীন পিয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মোহনপুরে গ্রীষ্মকালীন পিয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আফতাবুল আলম রাজশাহী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

মোঃ আফতাবুল আলম
রাজশাহী

আজ বুধবার ১১/৯/২০২৪ তারিখে রাজশাহী মোহনপুর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সাতশত জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। পেঁয়াজ চাষ বৃদ্ধির লক্ষ্যে সাধারণ কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। সাধারণ কৃষক পেঁয়াজের বীজ ও সার পেয়ে মহা খুশি।কৃষকরা বলেন এক কেজি পেঁয়াজের চারা এক বিঘা জমিতে রোপন করা যাবে। আজকে আমরা যে ৭০০ জন কৃষক ৭০০ কেজি পেঁয়াজের বীজ পেয়েছি সেই বীজ গুলো সাতশত বিঘা সম্পত্তিতে পেঁয়াজ রোপন করা যাবে। এতে যেমন দেশের পেঁয়াজের ঘাটতি কমবে তেমনি সাধারণ মানুষ পেঁয়াজ কম দামে কিনে খেতে পারবে। ও আমরা সাধারণ কৃষকরা পেঁয়াজ উৎপাদন করে বাজারে বিক্রয় করে কিছু মুনাফা পাবো তাতে যেমন দেশের মানুষ উপকৃত হলো ঠিক তেমনিভাবে আমরা সাধারণ কৃষক সরকারের কাছ থেকে বিনামূল্যে পেঁয়াজ বীজ পেয়ে আমরাও উপকৃত হলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম , প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা ,অতিরিক্ত কৃষি অফিসার এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এম হাননান , যুব উন্নয়ন কর্মকর্তা ,সঈদ আলী রেজা
মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা সহ উপজেলার কৃষকবৃন্দ ‌। কৃষি অফিস সূত্রে জানা যায় সাতশত জন কৃষককে দশ কেজি এমওপি ও দশ কেজি ডিএপি বরাদ্দ দেয়া হয় এবং প্রতিজন কৃষককে এক কেজি করে পেঁয়াজের বীজ দেয়া হয়। মোট সাতশত কেজি পেঁয়াজ বীজ সাতশত বিঘা জমিতে রোপন করা যাবে। এতে পেঁয়াজের ঘাটতি অনেকাংশে কমে যাবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park