1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহনপুরে (এসিডি) প্রকল্প অবহিতকরণ সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মোহনপুরে (এসিডি) প্রকল্প অবহিতকরণ সভা

মোঃ আফতাবুল আলম  রাজশাহী 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

মোঃ আফতাবুল আলম

রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলা এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) বাস্তবায়নে চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পাটিসিপেশন দ্য কী টু ইম্প্রডিং ইফকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ০৪/০৯/২০২৪ইং তারিখ সকাল ১০ টায় মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে এসিডির ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আয়শা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা,আরও উপস্হিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা ইমাম শামীম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা , প্রধান শিক্ষক আব্দুল আলিম, জামাল উদ্দিন বিশ্বাস, সরকার দুলাল মেহবুব, এসিডির প্রোগ্রাম অফিসার আতিয়া তাসমিন, প্রোজেষ্ট কো- অডির্নেটর আলী আহম্মদ প্রমুখ।প্রকল্প অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্যে

বলেন, বাবা-মায়ের অবহেলা ও অসচেতনতার কারণে আমাদের শিশুরা আজ অনলাইনে যৌন নির্যাতনসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। এজন্য শিশুদের সুরক্ষার জন্য পরিবারকেই গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকসহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের প্রিয় শিশুদের সুরক্ষার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা যদি এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করি তবে আমাদের এ প্রিয় শিশুরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে আপনারা ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park