1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন হাজী তোফাজ্জল হোসেন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন হাজী তোফাজ্জল হোসেন

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন প্রার্থীতা ফিরে পেলেন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলকুচি মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লি: নিবন্ধন নং-৬৫ এর নির্বাচনে গত ২২/১২/২০২৪ খ্রি: তারিখ যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয় সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল বহাল রেখে রায় ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে সভাপতি পদ প্রার্থী হাজী তোফাজ্জল হোসেন আপিল মামলার রায়ের বিরুদ্ধে হাই কোর্ট ডিভিশন (Special Original Jurisdiction) WRIT PETITION NO. 161 OF 2025 দায়ের করলে

গত ০৭ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে মহামান্য আদালত কর্তৃক আগামী ০৬ মাসের জন্য WRIT PETITION NO. 161 OF 2025 এর উপর Rule. Stay and Direction জারী করেন।

মহামান্য আদালতের উক্ত আদেশের ভিত্তিতে মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটি গত ৩০/১২/২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার ০২নং আলোচ্য সূচীর সিদ্ধান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) স্থগিত রাখার বিষয়টি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং হাজী তোফাজ্জল হোসেন, সভাপতি পদপ্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। মনোয়ার চৌধুরী বাবু সভাপতি পদপ্রার্থীকে উক্ত বিষয়টি অবহিত করণ এবং প্রতীক বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহামান্য আদালতের আদেশের ভিত্তিতে যেহেতু হাজী তোফাজ্জল হোসেন, সভাপতি পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেহেতু ইতিপূর্বে মনোয়ার চৌধুরী বাবু সভাপতি পদপ্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি বহাল না থাকায় সভাপতি পদে বর্তমানে ০২ (দুই) জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে অদ্য ০৯ জানুয়ারি ২০২৫ খ্রি: তারিখে নির্বাচন কমিটির অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও তালিকা প্রকাশ করা হয়। মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির নির্বাচনে সাবেক সভাপতি হাজী তোফাজ্জল হোসেন পেয়েছেন হারিকেন প্রতীক এবং মনোয়ার চৌধুরী বাবু পেয়েছেন ছাতা প্রতিক।

#আল আমিন হোসেন
বেলকুচি, সিরাজগঞ্জ।
০১৬২৩-৭৯৬৯৭৫
০৯-০১-২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park