1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মিয়ানমারে রাখাইনে আবারও গোলার বিকট শব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মিয়ানমারে রাখাইনে আবারও গোলার বিকট শব্দ

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজারের নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও গোলার শব্দ শোনা গেছে।

সীমান্তের ওপারে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় এসব গুলির শব্দ শোনা যায়। তবে গোলাগুলির এসব ঘটনা জান্তা সমর্থিত বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার কিনা নিশ্চিত করা যায়নি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফের সীমান্তবর্তী এলাকা শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, সাবরাং ও টেকনাফ পৌর এলাকা থেকে পরপর দুটি গোলার শব্দ শোনা যায়।

এর আগে গত ৫ ডিসেম্বর সবশেষ রাখাইনে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল সীমান্তের এপারে।টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ হাশিম বলেন, প্রায় তিন মাস রাখাইনে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। শুক্রবার নতুন করে আবারো গুলির শব্দ শুনেছি।

তবে শুক্রবার গোলাগুলির ঘটনায় তেমন বিকট শব্দ শোনা যায়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, স্থানীয় লোকজন রাতে রাখাইনে গোলার শব্দ শুনেছেন এমন‌ তথ্য আমাকে জানিয়েছেন। গোলার শব্দ শোনা গেলেও স্থানীয়দের মাঝে তেমন আতঙ্ক নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park