
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী থানা পুলিশের অভিযানে পুলিশ এ্যাসল্ট মামলাসহ ১১ টি মামলার এজাহারনামীয় আসামী মামারবাড়ি ইউনিয়নের সন্ত্রাসী গ্রুপ বাবু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শহিদুল ইসলাম রিপন (৩৫) গ্রেফতার।
১৩ সেপ্টেম্বর (শনিবার) রাত ১১ টায় মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলাধীন কালারমারছড়া ইউপিস্থ বড়ুয়া পাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে শহিদুল ইসলাম রিপনকে ০১টি দেশীয় তৈরী এলজি সহ আটক করেছে পুলিশ। শহিদুল ইসলাম রিপন কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া মৃত ছমির জালাল প্রকাশ কালু ছেলে।
মহেশখালী থানার ওসি বলেন, “গ্রেফতারকৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ এই ধরণের অপরাধের বিষয়ে বিশেষ নজর রাখবে বলে জানিয়েছে।
স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃত রিপন এলাকার শান্তি নষ্ট করে সামাজিক ভীতি সৃষ্টি করছিল। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকাবাসী স্বস্তি পেয়েছে।