1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়ে গায়েব সাবেক পিডি... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়ে গায়েব সাবেক পিডি…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে ৬ হাজার ৫৭১ কোটি টাকার ব্যয়ের কোনও হিসাব না দিয়েই সাবেক প্রকল্প পরিচালক (পিডি) দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত মাসে প্রকল্পটি থেকে মাত্র ১৮৫ মেগাওয়াট বিদ্যুৎ কিনেছে, যদিও কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ১,২০০ মেগাওয়াট। দেশে বিদ্যুতের চাহিদা থাকলেও পুরো সক্ষমতা ব্যবহার না হওয়ার পেছনে তিনি অনিয়মকে দায়ী করেন।

ওয়াহিদ উদ্দিন আরো জানান, নিম্নমানের কয়লা আমদানির বিষয়েও দুর্নীতির ইঙ্গিত রয়েছে। ইন্দোনেশিয়া থেকে আনা ওই কয়লায় দূষণের প্রমাণ পাওয়ায় নমুনা পরীক্ষার জন্য তা ব্যাংককে পাঠানো হয়েছে। কয়লা সরবরাহে এক বড় দেশি প্রতিষ্ঠান জড়িত বলেও জানান তিনি।

প্রকল্পের সাবেক পরিচালক সম্পর্কে উপদেষ্টা বলেন, তিনি চুক্তিভিত্তিক ছিলেন এবং এখন দেশে নেই। অডিট আপত্তি থাকা সত্ত্বেও প্রকল্পের ৬,৫৭১ কোটি টাকার জবাবদিহিতা হয়নি। বিষয়টি কারও নজরেও ছিল না।

পরিকল্পনা উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের গাফিলতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park