1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী প্রেস ক্লাবের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালী প্রেস ক্লাবের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

মহেশখালী উপজেলার কলম সৈনিকদের আদর্শিক সংগঠন মহেশখালী প্রেস ক্লাবের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

অদ্য ২১শে মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানা ইনচার্জ কাইছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেদায়েত উল্যাহ বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজে লুকিয়ে থাকা নানা অপরাধ জনসম্মুখে তুলে আনে। তাইন সমাজ পরিবর্তনে সাংবাদিকদের সঠিক ও তথ্যবহুল সংবাদ তুলে ধরা জরুরি। এ সময় মহেশখালী প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের আহ্বান জানান ইউএনও হেদায়েত উল্যাহ।

এছাড়াও বক্তব্য রাখেন – মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, জামায়াত ইসলামী মহেশখালী দক্ষিণ শাখার আমির মাস্টার শামীম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সিনিয়র আইনজীবী এডভোকেট হামিদুল হক, সাবেক চেয়ারম্যান রুহুল কবির বাবুল, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা।

এসময় আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। 

পরে মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জনাব জয়নাল আবেদীন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মহেশখালী প্রেস ক্লাবের অনুষ্ঠিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

আলোচনা সভা শেষে পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে দোয়াও মোনাজাত পরিচালনা করেন- মোহাম্মদ শহীদুল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park