1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী কালারমারছড়ায় পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ'ত্যু! - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

মহেশখালী কালারমারছড়ায় পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু!

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনিয়নের অফিস পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

 ২১ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে নিখোঁজ হলে পরে দুপুর ২ টার দিকে তাদের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত দুই শিশু হলো- উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ বেলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ মিসবাহ (৭) এবং একই এলাকার  লোকমান হোসেনের পুত্র সাপুয়াত মোহাম্মদ রাওজাদ (৩)। নিহতরা একে অপরে মামাত ফুফাত ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিস পাড়া বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায় মিজবাহ ও রাওজাদ। সেখানে কয়েকজন শিশুর সঙ্গে খেলার একপর্যায়ে তিনজনই পানিতে পড়ে যায়। তবে একজন অক্ষত অবস্থায় উঠে গেলে ২ জন পানিতে ডুবে গিয়ে মৃত্যুবরণ করেছে। 

স্থানীয় মিশুক নামে এক যুবক জানান, দুই শিশু পানিতে ডুবে গেলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park