1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে ৩য় বারের মতো "রাম নবমী" ও ১ম বারের মতো " মহা নামযজ্ঞ" অনুষ্ঠিত হতে যাচ্ছে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে ৩য় বারের মতো “রাম নবমী” ও ১ম বারের মতো ” মহা নামযজ্ঞ” অনুষ্ঠিত হতে যাচ্ছে

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজার জেলার পাহাড় দ্বীপ মহেশখালী উপজেলার আদিনাথ ঠাকুরতলা গ্রামের শ্রী শ্রী আদিনাথ মন্দিরস্থ মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত “শ্রী শ্রী রাম-সীতা মন্দির”। এইবছর ৩য় বারের মতো “রাম নবমী” ও ১ম বারের মতো ” মহা নামযজ্ঞ” অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত শ্রী শ্রী রাম-সীতা মন্দিরে। এছাড়াও নতুন করে তৈরি শ্রী শ্রী রাম-সীতা মন্দির প্রতিষ্ঠা ও মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে উক্ত মন্দিরে।

অদ্য ০৫ এপ্রিল (শনিবার) ব্রাহ্মমূর্হুতে মঙ্গল আরতি প্রাতঃ কালীন উপাসনা, সকাল ৯ টায় রাম সংগীত ও নৃত্য পরিবেশেন এবং সন্ধ্যায় মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের নিয়ে ধর্মীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়েছে। অধিবাস কীর্তন পরিবেশন করেন লোহাগাড়া-চট্টগ্রাম থেকে আগত শ্রী যুক্ত বাবুল কৃষ্ণ দাশ ও তার দল। এছাড়াও রাতে বিশেষ আলোচক হিসেবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বাঁশখালী চট্টগ্রাম থেকে আগত অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্বানন্দ ব্রহ্মচারী জী ধর্মীয় আলোকপাত করবেন বলে জানা যায়।

উক্ত আয়োজন করতে গিয়ে শ্রী শ্রী রাম-সীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী যুক্ত প্রদীপ দে বলেন- মন্দির কতৃপক্ষ এইবার চারদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালা আয়োজন করেছেন। মাত্র দুই মাসের প্রস্তুতিতেই এই আয়োজন। শ্রী শ্রী প্রভু রাম ভক্ত অত্র সমাজের সকল যুব সমাজ ও ধর্মপ্রাণ ভক্তদের সহযোগিতা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও এই শ্রী শ্রী রামসীতা মন্দির প্রতিষ্ঠা করতে পেরে নিজেদের সৌভাগ্য মনে করছি।

উক্ত মন্দিরে আগত ভক্তবৃন্দরা এই আয়োজনকে যথাযথ পদক্ষেপ বলে মনে করেন।

উল্লেখ্য সনাতনী ধর্মাবলম্বীদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে গত ৪ই এপ্রিল (শুক্রবার) শ্রী শ্রী রাম-সীতা মন্দির প্রতিষ্ঠা ও দেবতা প্রাণ প্রতিষ্ঠান পূজা এবং রামধ্বজা উত্তোলন করা হয়। এছাড়াও ৬ই এপ্রিল প্রথম বারের মত রামনবমী পূজা উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপি মহানাম যজ্ঞ আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park