1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে সাংবাদিক রানা’র ওপর হামলার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালীতে সাংবাদিক রানা’র ওপর হামলার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন – মহেশখালী : কোনো অপশক্তির কাছে সাংবাদিকরা আত্মসমর্পণ করবে না।

প্রেস বিজ্ঞপ্তি:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে মহেশখালীর সাংবাদিক একে এম রানার ওপর হামলার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন – মহেশখালী শাখা।

সংগঠনটি হামলার চেষ্টার সঙ্গে জড়িত মাতারবাড়ী বাংলাবাজার এলাকার আবছার বাহিনীর দ্বিতীয় ব্যক্তি ও প্রভাবশালী ভূমিদস্যু নুরুচ্ছফাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি মহেশখালীতে কর্মরত সাংবাদিকরাও এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশর রণ, সাধারণ সম্পাদক সালামত উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন সিকদার বলেন—

“সাম্প্রতিক সময়ে রাজধানীসহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর একের পর এক হামলা হচ্ছে। এসব হামলা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।”

তারা আরও বলেন—

“অতীতেও কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার শক্তি সাংবাদিকদের সত্য প্রকাশে নিবৃত করতে পারেনি। আগামীতেও কোনো অপশক্তির কাছে সাংবাদিক সমাজ আত্মসমর্পণ করবে না।”

নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন—

“সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে না পারলে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। এর ফলে গণতন্ত্র ও মানবাধিকারও সংকটে পড়বে।”

ঘটনাটির প্রেক্ষাপট

উল্লেখ্য, মহেশখালীর মাতারবাড়ীতে দীর্ঘদিনের অবহেলিত প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশন থেকে সাইরার ডেইল ২নং গেইট পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে উপজেলা প্রশাসন, জাইকা ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ।

এ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে রাস্তার দু’পাশে দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে বাংলাবাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক একে এম রানাকে লক্ষ্য করে প্রভাবশালী আবছারের ছোট ভাই নুরুচ্ছফা তেড়ে আসে, তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে হেনস্তা করে।

এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের উচ্ছেদ অভিযানে সাধারণদের দোকানপাট ভাঙা হলেও অদৃশ্য প্রভাবের কারণে প্রভাবশালী আবছারের ভবনটি এখনও অক্ষত রয়েছে। অন্যদিকে, সড়কের নিম্নমানের নির্মাণকাজ নিয়েও ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park