1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে এক লবণ চাষির মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে এক লবণ চাষির মৃত্যু

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের অভিযান চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে শফিউল আলম (৩৩) নামের এক লবণ চাষির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া-ঝাপুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিউল আলম চিকনিপাড়ার নজির আহমেদের ছেলে।

নিহত শফিউল আলমের ভাই মনিরুল আলম বলেন, আমার ভাই সকাল থেকে মাঠে লবণ চাষের কাজ করছিল। এসময় ওই এলাকায় কোস্টগার্ড অভিযান চালায়। একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, মহেশখালী হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ খবর শুনে হাসপাতালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি কোস্টগার্ডের অভিযান চলাকালে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় গুলিতে শফিউল আলম নিহত হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park