1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে শ্রী শ্রী আদিনাথ পূজা ও মেলা শুরু, চলবে ৭ দিন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে শ্রী শ্রী আদিনাথ পূজা ও মেলা শুরু, চলবে ৭ দিন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান শ্রী শ্রী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা ও মেলা রাত ২৬ শে ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হয়েছে। ৭ দিনব্যাপী এ মেলা ও শিব চতুর্দশী পুজা করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলংকা, মিয়ানমারসহ বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম হবে বলে মেলার আয়োজকেরা আশা করছেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ জানান, মেলায় যেকোনো ধরনের সংঘাত এড়ানোর লক্ষ্যে প্রশাসন কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে রাখবে মেলা প্রাঙ্গণ।

শ্রী শ্রী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা ও মেলা প্রধান সমন্বয়কারী ও মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল বলেন, এই বছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পুজা ও মেলা করার লক্ষ্যে আয়োজকরা কাজ করে যাচ্ছে। সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মেলায় স্বেচ্ছাসেবক ও উপ-কমিটির সদস্যরা কাজ করে যাচ্ছে। এইবারে শিব চতুর্দশী পূজা ও মেলায় সিসিটিভি ক্যামেরা ও দুইটি ড্রোন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে। মহেশখালীতে যাত্রীদের আসার জন্য জল ও স্থল পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আয়োজকরা আরো জানান, মেলা চলাকালে আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক তীর্থযাত্রী আসেন মহেশখালীতে। মেলায় ইতিমধ্যে দোকানপাট বসেছে। এসব দোকানপাটে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, মেলায় সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, মহেশখালীর ঐতিহাসিক শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মৈনাক পাহাড়ের পাদদেশে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। পূজারি আর পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠবে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। হিন্দু সম্প্রদায় ছাড়াও এ মিলনমেলায় সামিল হবেন দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারী।

এদিকে পূজা ও মেলাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংগঠনিক কমিটি ছাড়াও অভ্যার্থনা, পূজা, প্রচার, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলাসহ একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। মেলার আয়োজকেরা জানান, আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য এবার তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে আসতে পারবেন। এছাড়াও সমুদ্রপথে কক্সবাজার থেকে মহেশখালী আদিনাথ জেটিসহ দুই জেটি হয়ে তীর্থযাত্রীরা মেলায় আসতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park