1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সরওয়ার গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সরওয়ার গ্রেপ্তার

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার জেলার মহেশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। মহেশখালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ০৫ জানুয়ারী (রবিবার) আমি _দিবাগত রাতে হোয়ানক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার করা আসামির নাম সরওয়ার কামাল (৩৫)। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া পূর্ব মাঝেরপাড়া এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে। ৬ জানুয়ারী (সোমবার) সকালে তাকে মহেশখালী আদালতে পাঠানো হয়।

মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী পিপিএম জানান, সরওয়ার কামালের নামে মহেশখালী থানায় ২০১৪ সালের অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয় ও মাদক’সহ ৬টি মামলায় সেই মামলায় পলাতক ছিলেন আসামি। আদালত সম্প্রতি সরওয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মহেশখালী থানা পুলিশ গভীর রাতে হোয়ানক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের পর আজ মহেশখালী আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park