1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে কোপাল স্বামী... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

মহেশখালীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে কোপাল স্বামী…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা মাদক কেনার টাকা না দেওয়ায় মুক্তা (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করেছেন তার স্বামী নবী হোসাইন।

১৭ আগস্ট (রবিবার) সকাল ৮টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা গ্রামে এই ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় প্রতিবেশিরা চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখেন কক্ষে মেঝেতে পড়ে আছে মুক্তা। পাশেই ছিলেন তার স্বামী নবী হোসাইন। পরে আহত অবস্থা স্থানীয় বাসিন্দারা গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। ওই গৃহবধূ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে তাৎক্ষণিক বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত থানা প্রশাসন ও আহদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে তিনি এখনো বেঁচে আছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই মাদক কেনার টাকার জন্য নবী হোসাইনের পরিবারে অশান্তি লেগে ছিল। ঘটনার দিন সকালে স্ত্রীর কাছ থেকে টাকা চান মাদকাসক্ত নবী হোসাইন। স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে তাকে কোপ দেন স্বামী।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, কুতুবজোমে স্বামীর হাতে স্ত্রী খুনের খবরটি সঠিক নয়, স্ত্রীকে মারধরের ঘটনায় স্থানীয়রা একব্যক্তিকে আটক করে পুলিশে খবর দিয়েছে। পুলিশ ঘটনাস্থলের দিকে গেলেও এখনও কাউকে আটক করেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park