1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বিএনপির সভাপতি আবুবক্কর ছিদ্দিকের সাথে এমপি প্রার্থী আলমগীর ফরিদের সৌজন্য সাক্ষাৎ... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালীতে বিএনপির সভাপতি আবুবক্কর ছিদ্দিকের সাথে এমপি প্রার্থী আলমগীর ফরিদের সৌজন্য সাক্ষাৎ…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিকের সঙ্গে বিএনপির সম্ভাব্য কক্সবাজার -২ আসনের বিএনপি’র এমপি প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

২২ ডিসেম্বর (সোমবার) দুপুরে গোরকঘাটা পৌর সদরে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে চলা এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহেশখালী-কুতুবদিয়া আসনের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে খোলামেলা আলোচনা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে বিগত আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকা পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। বিশেষ করে নিয়মিত সভা-সমাবেশের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মহেশখালীতে বিএনপির একটি শক্তিশালী জনভিত্তি রয়েছে। সেই শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে পারলে আসন্ন জাতীয় নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে। এ লক্ষ্যে দলের অভিজ্ঞ ও তরুণ নেতাকর্মীদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচনী টিম গঠনের বিষয়েও আলোচনা হয়।

এ সময় উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক অনানুষ্ঠানিক চা-চক্রে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় করেন।

বৈঠক শেষে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আলমগীর ফরিদ গোরকঘাটা বাজার এলাকায় গণসংযোগে অংশ নেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন। গণসংযোগকালে তিনি বলেন, জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।

এর আগে আলমগীর ফরিদ মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিকের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পরে তিনি জেলা বিএনপির সিনিয়র নেতা ও মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক সৌজন্য সাক্ষাৎ, দলীয় বৈঠক ও গণসংযোগ কর্মসূচি মহেশখালী উপজেলায় বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার করার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ঐক্য ও প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park