1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বন বিভাগ ও নৌবাহিনীর যৌথ অভিযান: ডাম্পার গাড়ি জব্দ, আটক-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

মহেশখালীতে বন বিভাগ ও নৌবাহিনীর যৌথ অভিযান: ডাম্পার গাড়ি জব্দ, আটক-১

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী বিটের আওতাধীন পানিরছড়ার জহিরাকাটা  এলাকায় অভিযান চালিয়ে বালি পাচারের একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ ও নৌ বাহিনী মহেশখালী কন্টিনজেন্ট। তবে এ সময় একজনকে আটক করতে সক্ষম হয়।

আটকৃত ব্যক্তির পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুব পাড়া গ্রামের নান্নু মিয়ার পুত্র মোহাম্মদ আনিছ।

আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে রাত সাড়ে ৯টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ আগস্ট (সোমবার) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলামের তত্বাবধানে  ও কেরুণতলী বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদেরের নেতৃত্বে বিটের স্টাফসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় নৌ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ১২ নং পাহাড়ি মৌজা থেকে বালি উত্তোলন ও বিক্রি করে আসছিল। এর ফলে এলাকায় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হচ্ছিল।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, অভিযানে কেরুনতলী বিটের পানিরছড়া জহিরাকাটা পাহাড়তলী এলাকা থেকে বালি পরিবহনে একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park