1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

মহেশখালীতে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি আবু সৈয়দ (২৫) গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আবু সৈয়দ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী মিয়ার ছেলে।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মহেশখালীর ইউনুসখালীতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনালা বন্দুক, দুটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়ায় কোহেলিয়া নদীর ব্রিজ এলাকায় টহলরত পুলিশ দলের ওপর সশস্ত্র হামলা হয়। এ সময় মহেশখালী থানার এএসআই সেলিম মিয়া, কনস্টেবল মাসুদ হোসেন ও সোহেল রানা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরদিন মহেশখালী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার সাইফ উদ্দিন বলেন, আবু সৈয়দ এই হামলার মূল পরিকল্পনাকারী। সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মহেশখালী কালারমারছড়ায় সন্ত্রাসী আবু সৈয়দ কে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসন এ ধরনের কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park