1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আসামী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আসামী গ্রেফতার

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া থেকে পুলিশের অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে মহেশখালী থানা।

২ নভেম্বর (রবিবার) ভোররাতে মহেশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ সামিরাঘোনা সাকিনের কাচা রাস্তার উত্তর পার্শ্বে বদীউল আলম প্রঃ বদু এর পানের বরজের ভিতর এর দক্ষিণ পূর্ব কোণে থেকে মো. খোকনকে (৪০) গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে (অস্ত্র) দেশীয় তৈরি কনলা বন্দুক, উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল হইতে পলাতক আসামি নজির আহমদ (৩৫), পিতা-মৃত মনসুর আলম প্রঃ রসু, মাতা-সেকুয়ারা বেগম, সাং-সামিরাঘোনা, ০৭নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার পালিয়ে যায়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ খোকন (৪০) বিরুদ্ধে ০২ টি হত্যা মামলা রয়েছে এবং পলাতক আসামি নজির আহমদ (৩৫) এর বিরুদ্ধে ০২টি হত্যা, ০২টি অস্ত্র সহ একাধিক মামলা রহিয়াছে। এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে মহেশখালী থানার মামলা রুজু করা হয়।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, কালারমারছড়ায় অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park