1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে ঠাকুরতলা ব্যবসায়ী মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

মহেশখালীতে ঠাকুরতলা ব্যবসায়ী মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা ব্যবসায়ী মালিক সমিতির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ৯টায় ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলার মোড়সংলগ্ন কাইসার সওদাগরের দোকানে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরতলা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ খোকন সওদাগরের সভাপতিত্বে অন্যান্যরা উপস্থিত ছিলেন – মানিক চন্দ্র দে, জনাব আব্দুস শুক্কুর, মোঃ শুক্কুর (ডেকোরেশন), মিলন দত্ত সও., তৈয়বী রহিম সও., বাসু দে (ফার্মেসি) মোঃ ইকবাল সও., মোঃ কাইসার সও., মোঃ কাউসার, শুক্কুর সও., সজীব দে(মোটর), সিরাজ সও., মোঃ কায়েম সও, মোঃ সাইফুল (ইলেক্ট্রনিক), টাবুল শীল, বাবলু ঘোষ, প্রদীপ সও, কাজল ঘোষ ও বাজারের দুই নাইট গার্ড সহ প্রমুখ ব্যবসায়ীরা। 

উক্ত জরুরী আলোচনা সভায় কাজল ঘোষ এর ১ নভেম্বর রাতে দোকান চুরি বিষয়ে ৭ জন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিক চন্দ্র দে, মোঃ খোকন, মিলন দত্ত, মোঃ ইকবাল, বাসু দে, তৈয়বী রহিম, মোঃ কায়সার সহ সাত জন বিশিষ্ট তদন্ত কমিটি চুরিকৃত বিষয়ে জড়িতদের সঠিক তদন্ত সাপেক্ষে সমাধান করবেন বলে আলোচনা করা হয়।

এছাড়াও আগামী ৩০ নভেম্বর এর মধ্যে ঠাকুরতলা ব্যবসায়ী মালিক সমিতির সকল সদস্য নবায়ন ও পূণরায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় প্রত্যেক ব্যবসায়ীদের আরো ঐক্য তৈরির মাধ্যমে সবাইকে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park