
সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা ব্যবসায়ী মালিক সমিতির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ৯টায় ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলার মোড়সংলগ্ন কাইসার সওদাগরের দোকানে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরতলা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ খোকন সওদাগরের সভাপতিত্বে অন্যান্যরা উপস্থিত ছিলেন - মানিক চন্দ্র দে, জনাব আব্দুস শুক্কুর, মোঃ শুক্কুর (ডেকোরেশন), মিলন দত্ত সও., তৈয়বী রহিম সও., বাসু দে (ফার্মেসি) মোঃ ইকবাল সও., মোঃ কাইসার সও., মোঃ কাউসার, শুক্কুর সও., সজীব দে(মোটর), সিরাজ সও., মোঃ কায়েম সও, মোঃ সাইফুল (ইলেক্ট্রনিক), টাবুল শীল, বাবলু ঘোষ, প্রদীপ সও, কাজল ঘোষ ও বাজারের দুই নাইট গার্ড সহ প্রমুখ ব্যবসায়ীরা।
উক্ত জরুরী আলোচনা সভায় কাজল ঘোষ এর ১ নভেম্বর রাতে দোকান চুরি বিষয়ে ৭ জন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিক চন্দ্র দে, মোঃ খোকন, মিলন দত্ত, মোঃ ইকবাল, বাসু দে, তৈয়বী রহিম, মোঃ কায়সার সহ সাত জন বিশিষ্ট তদন্ত কমিটি চুরিকৃত বিষয়ে জড়িতদের সঠিক তদন্ত সাপেক্ষে সমাধান করবেন বলে আলোচনা করা হয়।
এছাড়াও আগামী ৩০ নভেম্বর এর মধ্যে ঠাকুরতলা ব্যবসায়ী মালিক সমিতির সকল সদস্য নবায়ন ও পূণরায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রত্যেক ব্যবসায়ীদের আরো ঐক্য তৈরির মাধ্যমে সবাইকে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।