1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে কোহেলিয়া সেতু'র টোল বাতিলের দাবীতে  মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মহেশখালীতে কোহেলিয়া সেতু’র টোল বাতিলের দাবীতে  মানববন্ধন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের সাথে নির্মিত আফজলিয়া পাড়া ব্রিজের টোল বসানোর সিন্ধান্ত পক্রিয়া বাতিলের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩০ মার্চ (সোমবার) সকাল ১১ টায় আফজলিয়াপাড়া সিএনজি স্টেশনে মহেশখালী বাপার সাধারণ সম্পাদক আবু বক্কররের সঞ্চালনায় আমরা মহেশখালীবাসী ও জন সুরক্ষা মঞ্চের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনের সংগঠক ও সাংবাদিক রকিয়ত উল্লাহ বলেন- এক ইউনিয়নে ২টি সেতুতে সরকার টোল নেওয়ার ইতিহাস জানা নেই। সরকার আমাদেরকে এধরনের টোল চাপিয়ে দিতে চাচ্ছে। আমরা তা মেনে নিবো না। এধরণের সিদ্ধান্ত থেকে সরিয়ে আসার অনুরোধ জানান। 

মানববন্ধনে মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক ইউপি সদস্য হামেদ হোছাইন খোকা বলেন- আমরা মাতারবাড়ি-ধলঘাটবাসী জমি দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি এর উপর আমাদের চলাচলে অন্যায় ভাবে টোল চাপিয়ে দিলে আমরা মেনে নিবো না। যদি এধরণের পদক্ষেপ নেওয়া হয় প্রয়োজনে আরও বৃহৎ পরিসরে আন্দোলনে যাবো। 

সাংবাদিক হোবাইব সজীব বলেন- এসরকার জনবান্ধাব সরকার। জনবিরোধী সিন্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আর্কষণ করেন।

উপকূলীয় উন্নয়ন ফোরামের সভাপতি ও কর আইনজীবী রফিকুল ইসলাম বলেন-কোহেলিয়া সেতুর উপর টোলবক্স  বসিয়ে কর আদায় করা আমাদের মরার উপর খড়ার গা সমান। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। সরকারের জন্য সব কিছু দিয়েছি। আমরা অনেক ধৈর্য  ধরেছি। আর ছাড় দেওয়া হবে না। সরকারকে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান।

উল্লেখ্য- মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের সাথে নির্মিত আফজলিয়া পাড়া ব্রিজের টোল বসানোর সিন্ধান্ত পক্রিয়া শুরু করেছে সড়ক বিভাগ। এনিয়ে মহেশখালী পরিদর্শনে আসার কথা কক্সবাজারের ডিসি ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। মহেশখালীর সর্বস্তরের মানুষ এধরনের সিন্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে আরও বক্তব্য প্রদান করেন  জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন, জেলা কৃষকদল নেতা ফরিদুল আলম ফরিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উত্তরের সসভাপতি  হাফেজ আনসারুল করিম, জন-সুরক্ষা মঞ্চের সদস্য জাহাঙ্গীর আলম , পরিবহণ শ্রমিক নেতা বাহাদুর আলম প্রমুখ । 

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন , কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ডের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু, মহেশখালীর সিনিয়র সাংবাদিক রুহুল বয়ান,সংবাদকর্মী মাওলানা আব্দুর রহমান , পরিবেশ ও মানবাধিকার কর্মী মাহাবুব আলম হান্নান , বাপা মহেশখালীর সদস্য ফখরুল ইসলাম , মাওলানা মোবারক আমহদ, সংশপ্তক এর পরিচালক অগ্রদূত দাস গুপ্ত , ব্যবসায়ী তাইজুল ইসলাম খোকনসহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park