
বেবি চক্রবর্ত্তী :- বাংলার ইতিহাসে ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের প্রথমভাগ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়। এই সময়ে একদিকে দিল্লির মুঘল সম্রাট আকবর সমগ্র ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেছিলেন, অন্যদিকে বাংলার স্বাধীনচেতা জমিদার ও আঞ্চলিক শাসকেরা নিজেদের ক্ষমতা ও স্বাধীনতা রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এই সংঘাতের অন্যতম প্রধান চরিত্র ছিলেন যশোহরের রাজা প্রতাপাদিত্য। মুঘল সম্রাট আকবরের সেনাপতি ও বাংলার সুবেদার রাজা মানসিংহ ছিলেন এই সংঘাতের অপর প্রধান ব্যক্তিত্ব।
এই রাজনৈতিক পটভূমির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি উল্লেখযোগ্য নাম—লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। পরবর্তী সময়ে যিনি লক্ষ্মীকান্ত মজুমদার এবং সাবর্ণ রায়চৌধুরী বংশের আদি পুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর জীবনকাহিনির সঙ্গে জড়িয়ে আছে কালীঘাট, যশোহর অন্যদিকে মানসিংহের বঙ্গ অভিযান।
পুরাণ অনুসারে, দক্ষযজ্ঞে দেবী সতী দেহত্যাগ করলে মহাদেব তাঁর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। জগৎ রক্ষার্থে ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করেন। সেই সময় সতীর ডান পায়ের চারটি আঙুল (মতান্তরে ডান পায়ের বুড়ো আঙুল) ভাগীরথী বা আদি গঙ্গার তীরে এসে পড়ে। এভাবেই কালীঘাট ৫১ সতীপীঠের অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিতি লাভ করে।
সাধক চৌরঙ্গী গিরি হাত ধরে কালীঘাট মায়ের আদি মন্দির :-
• চৌরঙ্গী গিরি ও ব্রহ্মানন্দ গিরি: ইতিহাস মতে, ঘন জঙ্গলে ঘেরা এই স্থানে আদি সাধক চৌরঙ্গী গিরি প্রথম দেবীর মুখমণ্ডলের একটি প্রস্তরখণ্ড খুঁজে পান এবং সেখানে পুজো শুরু করেন। তাঁর নামানুসারেই পরবর্তীকালে কলকাতার ‘চৌরঙ্গী’ অঞ্চলের নামকরণ হয়। পরবর্তীতে তিনি ও সাধক ব্রহ্মানন্দ গিরি মিলে কষ্টিপাথর দিয়ে বর্তমান কালীমূর্তির রূপদান করেন। এই কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা ও তন্ত্রসাধক ব্রহ্মানন্দ গিরির উত্তরসূরি হিসেবে সন্ন্যাসী পরম্পরায় ভুবনেশ্বর গিরি বা ভুবনেশ্বর ব্রহ্মচারী এই মন্দিরের পূজা ও সেবার দায়িত্ব লাভ করেছিলেন। তিনি ছিলেন কালীঘাটের সন্ন্যাসী মোহন্ত পরম্পরার সর্বশেষ সাধক।
• মাতৃমূর্তির প্রতিষ্ঠা ও ব্রহ্মানন্দ গিরি: খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে (আনুমানিক ১৫৭০ খ্রিস্টাব্দে) সাধক ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী মিলে কষ্টিপাথরের একটি শিলাখণ্ডে বর্তমান দক্ষিণাকালীর রূপদান করেন এবং কালীঘাটে পূজার প্রচলন করেন।
• সন্ন্যাসী পরম্পরা ও ভুবনেশ্বর গিরি: ব্রহ্মানন্দ গিরির পর কয়েক প্রজন্ম ধরে তাঁর শিষ্য এবং দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসীরাই কালীঘাট মন্দিরের মোহন্ত বা প্রধান সেবায়েত হিসেবে পূজার দায়িত্ব পালন করে আসছিলেন। সেই গুরু-শিষ্য পরম্পরার ধারাবাহিকতায় ভুবনেশ্বর গিরি (ভুবনেশ্বর ব্রহ্মচারী) মন্দিরের পূজা ও পরিচালনার দায়িত্ব পান।
• গৃহী সেবায়েতদের হাতে দায়িত্ব হস্তান্তর: ভুবনেশ্বর গিরি ছিলেন কালীঘাটের শেষ সন্ন্যাসী মোহন্ত। পরবর্তীকালে তিনি নিঃসন্তান অবস্থায় বা বার্ধক্যজনিত কারণে ভবানীদাস চক্রবর্তী নামক এক গৃহী ভক্ত ও তাঁর কন্যা-জামাতাদের হাতে মা কালীর নিত্যপূজা ও সেবার দায়িত্ব তুলে দেন।
জনশ্রুতি অনুযায়ী, ভুবনেশ্বর গিরির কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর থেকেই কালীঘাটে সন্ন্যাসীদের পরিবর্তে বংশপরম্পরায় গৃহী সেবায়েতদের (হালদার বংশ) দ্বারা মায়ের পূজা চলে আসছে।
• আত্মারাম ব্রহ্মচারী; জনশ্রুতি অনুযায়ী ভুবনেশ্বর ব্রম্ভচারী এবং ভক্ত আত্মারাম ব্রহ্মচারী আদি গঙ্গার কাছে একটি ছোট কুঁড়েঘরে নিত্যপুজো শুরু করেন। ১৫৭০ খ্রিস্টাব্দ মন্দির সংলগ্ন ‘কালীকুণ্ড’ পুকুর থেকে সতীর সেই প্রস্তরীভূত আঙুলটি পুনরায় উদ্ধার করেন।
কালীঘাট মন্দিরে কর্মচারী
লক্ষ্মীকান্ত :-
লক্ষ্মীকান্তের শৈশবে নানা প্রতিকূলতা সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা এক অধ্যায়। অল্প বয়সেই জীবিকার তাগিদে তিনি কালীঘাট মন্দিরে কর্মচারী হিসেবে কাজের সঙ্গে যুক্ত হন। মন্দিরের নিত্যদিনের পুজো, আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় পরিবেশের মধ্যেই তাঁর শৈশব অনেকটা সময় অতিবাহিত হয়। মাতৃহারা লক্ষ্মীকান্ত মন্দিরের কাজ করতেন। সেইসময় যশোরের রাজা বসন্ত রায় কালীঘাটে পুজো দিতে আসতেন এবং সেই সময় লক্ষ্মীকান্তকে দেখে রাজদরবারে কাজের দায়িত্ব পান।
• চৌরঙ্গী গিরি এবং ব্রহ্মানন্দ গিরি (ও তাঁর শিষ্য আত্মারাম ব্রহ্মচারী) এই অঞ্চলে মাতৃসাধনা ও দেবী কালীর পূজার প্রচলন করেছিলেন। সন্ন্যাসী চৌরঙ্গী গিরি কালীঘাটে পূজা করতে যাওয়ার যে জঙ্গলপথ ব্যবহার করতেন, পরবর্তীকালে তাঁর নামানুসারেই কলকাতার বিখ্যাত ‘চৌরঙ্গী’। অঞ্চলের নামকরণ হয়।
কালীঘাটে মন্দির নির্মাণের ইতিহাস :-
ষোড়শ শতাব্দীতে সাধক চৌরঙ্গী গিরির সময়ে কালীঘাটে দেবীর কোনো পাকা মন্দির ছিল না, ছিল একটি সাধারণ পর্ণকুটির। পরবর্তীকালে ১৫৫০ খ্রিস্টাব্দের দিকে যশোরের রাজা বসন্ত রায় সেখানে একটি ছোট মন্দির তৈরি করে দেন। মন্দিরটি জীর্ণ হয়ে গেলে ১৮০৯ সালে বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের উদ্যোগে বর্তমান আটচালা কালীঘাট মন্দিরটি নির্মিত হয়।
• প্রাচীন ছোট মন্দির; ষোড়শ শতাব্দীতে ১৪৭৭ খ্রিস্টাব্দে কালীঘাটে যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় আদি গঙ্গার তীরে জঙ্গলাকীর্ণ অঞ্চলে দেবী কালীর একটি ছোট পাকা মন্দির তৈরি করে দিয়েছিলেন। কালক্রমে রাজা বসন্ত রায়ের তৈরি আদি মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে,
পরে কালীঘাটের যে বিশাল আটচালা মায়ের মন্দির বর্তমানে এই মন্দিরটি উন্নত করেন বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদার সন্তোষ রায়চৌধুরী। ১৭৯৮ সালে এই মন্দিরের নির্মাণকাজ শুরু হয় এবং ১৮০৯ সালে তা সম্পূর্ণ হয়। পরবর্তীতে তাঁর উত্তরাধিকারী রাজীবলোচন রায়চৌধুরী মন্দিরের কিছু অংশের কাজ সম্পন্ন করেন।
১৬০৮ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে ও সেনাপতি রাজা মানসিংহের মাধ্যমে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় ‘রায়’ ও ‘চৌধুরী’ উপাধি লাভ করেছিলেন। তাঁর পিতা কামদেব ব্রহ্মচারীর গুরুদক্ষিণা হিসেবে দক্ষিণবঙ্গের বিশাল ভূখণ্ডের নিষ্কর জায়গিরদারি পাওয়ার সময় এই সম্মাননা দেওয়া হয়।
যশোহর রাজদরবারে কর্মজীবন :-
লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় প্রথমে যশোহরের রাজা বসন্ত রায়ের রাজস্ব মন্ত্রী বা ‘মজুমদার’ হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীকালে রাজা প্রতাপাদিত্যের অধীনে কাজ করার সময় মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ও রাজদ্রোহিতার বিরোধিতা করে তিনি চাকরি ছেড়ে দেন।
সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের গুরু-শিষ্য সম্পর্ক :-
লক্ষ্মীকান্তের পিতা জীয়া গঙ্গোপাধ্যায় সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের পর ‘কামদেব ব্রহ্মচারী’ নামে পরিচিত হন। মুঘল সেনাপতি রাজা মানসিংহ ছিলেন কামদেব ব্রহ্মচারীর অন্যতম শিষ্য।
গুরুদক্ষিণা ও জায়গির লাভ করেন। ১৬০৮ সালে রাজা মানসিংহ তাঁর গুরু কামদেব ব্রহ্মচারীকে গুরুদক্ষিণা হিসেবে পূর্ববঙ্গ ও দক্ষিণবঙ্গের বিশাল একটি অঞ্চল নিষ্কর জায়গির হিসেবে দান করতে চান। সন্ন্যাসী কামদেব ব্রহ্মচারী নিজে সেই সম্পত্তি গ্রহণ না করে তাঁর পুত্র লক্ষ্মীকান্তের নামে তা লিখে দিতে অনুরোধ করেন।
• রাজকীয় উপাধি প্রদান. সম্রাট জাহাঙ্গীরের অনুমোদনে রাজা মানসিংহ উত্তরে হালিশহর থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার পর্যন্ত আটটি পরগনার জমিদারি লক্ষ্মীকান্তকে প্রদান করেন। এই বিশাল জায়গিরদারি ও প্রশাসনিক ক্ষমতার স্বীকৃতিস্বরূপ মুঘল দরবার থেকে তাঁকে ‘রায়’, ‘চৌধুরী’ এবং ‘মজুমদার’ উপাধি দেওয়া হয়।
লক্ষ্মীকান্তের রায়চৌধুরি – মজুমদার উপাধির তাৎপর্য:-
• মজুমদার. রাজস্ব আদায় এবং জমিদারির হিসাবরক্ষণের প্রধান দায়িত্বের জন্য এই উপাধি ব্যবহৃত হতো।
• রায় ও চৌধুরী. বিশাল ভূখণ্ডের মালিকানা, রাজনৈতিক প্রতিপত্তি এবং স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনার ক্ষমতার প্রতীক হিসেবে মুঘল আমলে এই দুটি উপাধি প্রদান করা হতো
সম্রাট আকবর ও বাংলায় মুঘল আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা:-
সম্রাট আকবর ১৫৫৬ খ্রিস্টাব্দ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তাঁর শাসনকালে উত্তর ভারত, রাজস্থান, গুজরাট এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কিন্তু বাংলা জয় করা তাঁর পক্ষে সহজ ছিল না।
বাংলায় তখন আফগান পাঠান শক্তির অবশিষ্ট প্রভাব এবং একাধিক স্বাধীনচেতা ভূঁইয়া ও জমিদারের আধিপত্য বজায় ছিল। তাঁরা মুঘল সম্রাটের অধীনতা মেনে নিতে আগ্রহী ছিলেন না। বিশেষ করে বাংলার দক্ষিণ ও পূর্বাঞ্চলে স্থানীয় শাসকেরা নিজেদের সামরিক শক্তি, নৌবাহিনী এবং দুর্গের সাহায্যে স্বাধীনতা বজায় রেখেছিলেন।
এই পরিস্থিতিতে আকবর বাংলার রাজনৈতিক নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য তাঁর বিশ্বস্ত সেনাপতি রাজা মানসিংহকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। মানসিংহের প্রধান দায়িত্ব ছিল বিদ্রোহী আফগান শক্তি এবং স্বাধীনচেতা আঞ্চলিক শাসকদের মুঘল সাম্রাজ্যের অধীন করা।
কালীঘাট মন্দিরের মালিকানা নিয়ে আইনি লড়াই:-
কালীঘাট মন্দিরের মালিকানা ও সেবায়েত অধিকার নিয়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবার এবং হালদার পরিবারের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও আইনি বিতর্ক রয়েছে। মূলত মন্দিরের জমি দান, পুজোর অধিকার এবং পরিচালনার স্বত্ব নিয়ে এই দুই পরিবারের মধ্যে মতপার্থক্য তৈরি হয়, যা ব্রিটিশ আমলে আদালত পর্যন্ত গড়িয়েছিল।
এই ঐতিহাসিক বিতর্কের মূল দিকগুলো নিচে আলোচনা করা হলো:-
১. সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দাবি
• জমিদার ও প্রতিষ্ঠাতা: সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মতে, ১৬০৮ সালে রাজা মানসিংহের কাছ থেকে কালীঘাটসহ বিস্তীর্ণ অঞ্চলের জমিদারি লাভ করেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। ফলে এই মন্দির ও সংলগ্ন জমির প্রকৃত মালিক ছিলেন তাঁরাই।পুরোহিত নিয়োগ;তাঁদের দাবি অনুযায়ী, লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় ও তাঁর বংশধররা মন্দিরের নিত্যপুজো ও সেবার জন্য ভুবনেশ্বর ব্রহ্মচারীর বংশধরদের যাঁরা পরবর্তীতে (‘হালদার’ উপাধি পান) নিযুক্ত করেছিলেন।
২. হালদার (সেবায়েত) পরিবারের দাবি
• আদি সেবায়েত অধিকার: হালদার পরিবারের মতে, কালীঘাটের পীঠস্থান আবিষ্কারের আদি যুগ থেকেই তাঁদের পূর্বপুরুষ চণ্ডীবর ও ভুবনেশ্বর ব্রহ্মচারী মায়ের পুজো করে আসছেন।
• বংশানুক্রমিক স্বত্ব: তাঁদের দাবি, সাবর্ণ রায়চৌধুরীরা জমি দান বা মন্দির নির্মাণ করলেও পুজোর অধিকার বা সেবায়েত স্বত্ব কোনো জমিদারের দান নয়, বরং এটি তাঁদের বংশানুক্রমিক এবং স্বাধীন অধিকার।
• পালা ব্যবস্থা: হালদার বংশের সদস্যরা বংশপরম্পরায় নির্দিষ্ট দিন অনুযায়ী ‘পালা’ ভাগ করে মন্দিরের পুজো ও প্রণামীর অধিকার ভোগ করে আসছেন।
৩. ব্রিটিশ আমলের আইনি লড়াই ও আদালতের রায়
• মামলার সূত্রপাত: ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এবং বিংশ শতাব্দীর শুরুতে মন্দিরের সম্পত্তি, প্রণামী এবং পরিচালনার অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। সাবর্ণ রায়চৌধুরীরা মন্দিরের পরিচালন ব্যবস্থায় নিজেদের কর্তৃত্ব দাবি করেন, অন্যদিকে হালদাররা নিজেদের একমাত্র সেবায়েত ও অধিকারী হিসেবে দাবি জানান।
•আদালতের পর্যবেক্ষণ ও কমিটি গঠন: এই মামলা কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়ায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দেয় যে, এটি একটি সর্বজনীন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান এবং কোনো একক পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়।
• বর্তমান পরিচালন ব্যবস্থা: আদালতের নির্দেশেই ১৯৬০-এর দশকে মন্দির পরিচালনার জন্য একটি নির্দিষ্ট স্কিম বা ‘কালীঘাট টেম্পল কমিটি’ গঠন করা হয়। এই কমিটিতে হালদার সেবায়েতদের প্রতিনিধি, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিনিধি এবং সরকার মনোনীত সদস্যরা থাকেন। পুজোর কাজ বংশপরম্পরায় হালদার সেবায়েতরাই পরিচালনা করেন।
রাজা মানসিংহের বঙ্গ অভিযান :-
রাজা মানসিংহ ছিলেন আকবরের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি। সামরিক দক্ষতা, প্রশাসনিক ক্ষমতা এবং কূটনৈতিক বিচক্ষণতার জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। বাংলায় এসে তিনি বুঝতে পারেন যে কেবল সামরিক শক্তি দিয়ে এই অঞ্চলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। প্রয়োজন স্থানীয় রাজা, জমিদার ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা।
এই সময় বাংলার সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক শাসকদের মধ্যে অন্যতম ছিলেন যশোহরের প্রতাপাদিত্য। তিনি নিজের রাজ্যকে সামরিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করেছিলেন। তাঁর নৌবাহিনী, দুর্গ এবং সৈন্যবাহিনী ছিল যথেষ্ট শক্তিশালী। ফলে মানসিংহের কাছে প্রতাপাদিত্যকে বশীভূত করা ছিল একটি বড় রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ।
রাজা প্রতাপাদিত্য: বাংলার স্বাধীনচেতা শাসক :-
রাজা প্রতাপাদিত্য ছিলেন বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী শাসক। তাঁর রাজ্য যশোহর, খুলনা ও সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিত ছিল। তিনি কেবল একজন জমিদার ছিলেন না, নিজের সামরিক শক্তি ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কার্যত স্বাধীন রাজার মতো রাজ্য পরিচালনা করতেন।প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য এবং কাকা বসন্ত রায়ের সঙ্গে তাঁর পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কের ইতিহাসও বেশ জটিল। বসন্ত রায় ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁর পরিবারের সঙ্গে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের পরবর্তী জীবনের সম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য।
লক্ষ্মীকান্তের ষড়যন্ত্র রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে:-
মহারাজা প্রতাপাদিত্য মুঘল আধিপত্য মেনে নিতে চাননি। ফলে তাঁর সঙ্গে মুঘল শক্তির সংঘাত অনিবার্য হয়ে ওঠে। বিভিন্ন ঐতিহাসিক বিবরণে ১৬০৩ খ্রিস্টাব্দ থেকে ১৬০৪ খ্রিস্টাব্দের দিকে মানসিংহের সঙ্গে প্রতাপাদিত্যের সংঘর্ষের কথা পাওয়া যায়। কয়েক দিনের যুদ্ধের পর সন্ধি হলেও প্রতাপাদিত্য সম্পূর্ণভাবে মুঘল আধিপত্যের অধীন হননি।
পরবর্তীকালে জাহাঙ্গিরের আমলে সুবেদার ইসলাম খাঁর সময় প্রতাপাদিত্যের বিরুদ্ধে আবার অভিযান পরিচালিত হয়। ১৬১১ খ্রিস্টাব্দে ধূমঘাটের যুদ্ধে তাঁর চূড়ান্ত পরাজয়ের বিবরণ পাওয়া যায়। অতএব প্রতাপাদিত্যের পতনকে শুধু মানসিংহের সঙ্গে একটি যুদ্ধের ফল হিসেবে দেখলে ইতিহাসের সম্পূর্ণ চিত্র পাওয়া যায় না।
এই সময়ের ইতিহাসে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের আবির্ভাব বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত বংশকথা অনুসারে, তাঁর পিতা ছিলেন কামদেব গঙ্গোপাধ্যায়, যিনি পরবর্তী জীবনে কামদেব ব্রহ্মচারী নামে পরিচিত হন। কথিত আছে, কামদেব সংসার ত্যাগ করে কাশীতে সাধনায় রত হন। তাঁর পুত্র লক্ষ্মীকান্ত বাংলায় থেকে বড় হয়ে ওঠেন।পরবর্তীকালে তিনি কালীঘাট ও বেহালা অঞ্চলের সঙ্গে যুক্ত হন এবং রাজা বসন্ত রায়ের মাধ্যমে প্রতাপাদিত্যের প্রশাসনিক ব্যবস্থায় প্রবেশ করেন।
সতীশচন্দ্র মিত্রের যশোহর-খুলনার ইতিহাস এবং সাবর্ণ বংশের প্রচলিত ইতিহাসে লক্ষ্মীকান্তকে প্রতাপাদিত্যের রাজস্ব বিভাগের একজন গুরুত্বপূর্ণ কর্মচারী বা দেওয়ান হিসেবে ছিলেন। রাজস্ব আদায়, জমির হিসাব, প্রশাসনিক পরিচালনা এবং স্থানীয় ভূস্বামীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা ছিল বলে বংশপরম্পরায় বিবরণ পাওয়া যায়। এখানেই লক্ষ্মীকান্তের জীবনের সঙ্গে রাজা মানসিংহের সম্পর্কের সূত্রপাত।
মানসিংহ ও লক্ষ্মীকান্তের সম্পর্ক: গুরু-শিষ্যের এক কাহিনি :-
লক্ষ্মীকান্তের জীবনকাহিনির সবচেয়ে আকর্ষণীয় অংশ তাঁর পিতা কামদেব ব্রহ্মচারী এবং রাজা মানসিংহের সম্পর্ক। প্রচলিত কাহিনি অনুসারে, বঙ্গ অভিযানে আসার পথে মানসিংহ কাশীতে কিছুদিন অবস্থান করেছিলেন। সেখানে কামদেব ব্রহ্মচারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। কামদেবের আধ্যাত্মিক জ্ঞান ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে মানসিংহ তাঁর কাছে শক্তিমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। গুরু কামদেবের সঙ্গে আলোচনার সময় মানসিংহ তাঁর পুত্র লক্ষ্মীকান্তের কথা জানতে পারেন। পরে বাংলায় এসে তিনি লক্ষ্মীকান্তের সন্ধান করেন।
তখন লক্ষ্মীকান্ত প্রতাপাদিত্যের প্রশাসনে কর্মরত। ফলে একদিকে তিনি যশোহরের রাজপরিবারের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত, অন্যদিকে মানসিংহের সঙ্গে তাঁর পারিবারিক সূত্রে একটি বিশেষ পরিচয় তৈরি হয়েছিল।কিছু ঐতিহাসিক বিবরণে এমন ইঙ্গিত পাওয়া যায় যে প্রতাপাদিত্যের বিরুদ্ধে অভিযানের সময় লক্ষ্মীকান্ত মানসিংহকে গোপনে সাহায্য করেছিলেন। তবে এই অভিযোগ বা কাহিনির পক্ষে নিশ্চিত সমসাময়িক প্রমাণ নেই। তাই এটিকে প্রতিষ্ঠিত ইতিহাসের পরিবর্তে প্রচলিত ঐতিহাসিক জনশ্রুতি হিসেবেই দেখা উচিত।
প্রতাপাদিত্যের পতন ও লক্ষ্মীকান্তের ভাগ্যপরিবর্তন:-
প্রতাপাদিত্যের পরাজয়ের পর বাংলার দক্ষিণাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে। মুঘল শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পুরনো জমিদারি ও প্রশাসনিক ব্যবস্থারও পুনর্বিন্যাস শুরু হয়। এই সময় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের ভাগ্য পরিবর্তনের কাহিনি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রচলিত বিবরণ অনুসারে, মানসিংহ তাঁর গুরুর পুত্রকে গুরুদক্ষিণা দিতে চেয়েছিলেন। তিনি লক্ষ্মীকান্তকে জমিদারি কিংবা রাজকীয় মর্যাদা দিতে আগ্রহী হন। কিন্তু জনশ্রুতি অনুসারে, লক্ষ্মীকান্ত রাজা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ব্রাহ্মণ সন্তান হওয়ায় রাজপদ গ্রহণে অনিচ্ছুক ছিলেন বলে এই কাহিনিতে বলা হয়। পরিবর্তে তাঁকে জমিদারি ও রাজস্ব প্রশাসনের অধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়। বিভিন্ন ঐতিহাসিক ও বংশপরিচয়মূলক বিবরণে মাগুরা, খাসপুর, ডিহি কলকাতা, পাইকান, আনোয়ারপুর এবং হাতিয়াগড়ের কিছু অংশের জমিদারির উল্লেখ পাওয়া যায়। পরবর্তী কিছু বর্ণনায় আরও কয়েকটি পরগনার নামও যুক্ত হয়েছে।
এই জমিদারির স্বীকৃতি মুঘল সম্রাট জাহাঙ্গিরের আমলে সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল বলে প্রচলিত ইতিহাসে উল্লেখ রয়েছে। তবে সনদের তারিখ ও পরগনার সঠিক তালিকা নিয়ে বিভিন্ন বিবরণে পার্থক্য রয়েছে।পরবর্তী সময়ে লক্ষ্মীকান্ত মজুমদার নামে তিনি পরিচিতি লাভ করেন। তাঁর বংশধরেরাই পরবর্তীকালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার হিসেবে বাংলার ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেন।
লক্ষ্মীকান্ত থেকে সাবর্ণ রায়চৌধুরী বংশ :-
লক্ষ্মীকান্তের প্রতিষ্ঠিত জমিদারি পরবর্তী কয়েক প্রজন্মের হাতে আরও সুসংগঠিত হয়। তাঁর উত্তরসূরিরা কলকাতা ও সংলগ্ন অঞ্চলে জমিদারি বিস্তার করেন। বিশেষত বড়িশা হয়ে ওঠে এই পরিবারের অন্যতম প্রধান কেন্দ্র। পরবর্তী সময়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবার কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। ১৬৯৮ খ্রিস্টাব্দে সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা—এই তিনটি গ্রামের জমিদারি অধিকার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যাওয়ার ঘটনায় সাবর্ণ পরিবারের নাম বিশেষভাবে আলোচিত হয়। এই ঘটনাই পরবর্তী কলকাতা নগর গঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
যে লক্ষ্মীকান্তের জীবনের সূত্রপাত হয়েছিল যশোহরের রাজনৈতিক ও প্রশাসনিক পরিমণ্ডলে, তাঁর বংশধরদের ইতিহাস শেষ পর্যন্ত কলকাতার নগরায়ণের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যায়।লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, মানসিংহ, আকবর ও প্রতাপাদিত্য—এই চারটি নামকে একসূত্রে গাঁথলে বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রূপান্তর আমাদের সামনে আসে।
– আকবর চেয়েছিলেন বাংলাকে মুঘল সাম্রাজ্যের স্থায়ী অংশে পরিণত করতে।
– মানসিংহ ছিলেন সেই সাম্রাজ্য বিস্তারের প্রধান সামরিক ও রাজনৈতিক প্রতিনিধি।
– প্রতাপাদিত্য ছিলেন বাংলার আঞ্চলিক স্বাধীন ক্ষমতার অন্যতম প্রতীক।
– লক্ষ্মীকান্ত ছিলেন সেই পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে নিজের এবং নিজের বংশের ভবিষ্যৎ প্রতিষ্ঠা করতে সক্ষম এক গুরুত্বপূর্ণ ব্যক্তি।
এই কাহিনির মধ্যে যুদ্ধ যেমন রয়েছে, তেমনই রয়েছে রাজনীতি, কূটনীতি, ধর্মীয় সম্পর্ক, প্রশাসনিক দক্ষতা এবং জমিদারি প্রতিষ্ঠার ইতিহাস। তবে মনে রাখা প্রয়োজন, লক্ষ্মীকান্ত ও মানসিংহের গুরু-শিষ্য সম্পর্ক, প্রতাপাদিত্যের বিরুদ্ধে গোপন সহযোগিতা এবং গুরুদক্ষিণার কাহিনির সবটুকু সমসাময়িক নথিতে প্রমাণিত। ইতিহাসের নির্ভরযোগ্য তথ্য ও পারিবারিক জনশ্রুতিকে পৃথক করে বিচার করলেই এই সময়ের প্রকৃত চিত্র আরও পরিষ্কার হয়। বাংলার ইতিহাস কেবল রাজা-বাদশাহের যুদ্ধবিগ্রহের ইতিহাস নয়। এই ইতিহাসের মধ্যে লুকিয়ে রয়েছে অসংখ্য মানুষের উত্থান-পতন, ক্ষমতার পরিবর্তন এবং নতুন সমাজব্যবস্থা গড়ে ওঠার কাহিনি।
রাজা প্রতাপাদিত্যের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, মানসিংহের মুঘল সাম্রাজ্য বিস্তারের অভিযান, আকবরের রাজনৈতিক দূরদর্শিতা এবং লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের জমিদারি প্রতিষ্ঠার ইতিহাস—সব মিলিয়ে বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ তৈরি হয়েছে।বিশেষ তাৎপর্যের বিষয়, যশোহরের রাজনীতি থেকে যে লক্ষ্মীকান্তের জীবনকাহিনি শুরু, তাঁর বংশধরদের হাত ধরেই পরবর্তী সময়ে তাই লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়কে শুধু সাবর্ণ রায়চৌধুরী বংশের আদি পুরুষ হিসেবে নয়, মুঘল যুগের বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবেও স্মরণ করা উচিত।