1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনিতে উপজেলা বিএনপির বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনিতে উপজেলা বিএনপির বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার জামাল উদ্দীন সাতক্ষীরা থেকে।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

স্টাফ রিপোটার জামাল উদ্দীন সাতক্ষীরা থেকে।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস

উদযাপন উপলক্ষে আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা বিএনপির পক্ষ থেকে বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে বিজয় র‌্যালী সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাহির হয়ে উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার বটতলায় এক পথসভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ খালিদজ্জামান টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার জামান,আবু হেনা মোস্তফা কামাল, খাইরুল আহসান, জুলফিকার আলী জুলি,সদস্য সচিব জাকির হোসেন বাবু,শ্রীউলা ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম ছোট্টু, প্রতাপনগর আহবায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান, কাদকাটি আহবায়ক মোঃ জহির উদ্দিন,শোভনালী আহবায়ক আশরাফুর রহমান মুকুল, সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ,বড়দল সদস্য সচিব আজগর মোড়ল,খাজরা সদস্য সচিব মোঃ কুদ্দুস মোড়ল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব এসএম আশিকুজ্জামান আশিক, মহিলা দলের নেত্রী কামরুন্নাহার কচি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জজ,শোভনালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াছির আরাফাত পলাশ, সদস্য সচিব মোঃ সবুজ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park