1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহান আল্লাহর শানে কটুক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মহান আল্লাহর শানে কটুক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র কুরআন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে আপামর তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা মোহাম্মদ গঞ্জ বাজার মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মুফতি সোয়াইব আহমদ মারুফ এর সভাপতিত্বে ও জাহাঙ্গীর বিন মঞ্জুরের পরিচালনায় বক্তব্য রাখেন,মাওলানা আতাউর রহমান হানিফ, বুড়মপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আক্তার হোসেন, শ্রীধরপাশা দারুলউলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সুহেল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, কামারখাল হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা মুতিউর রহমান, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছেন। এ ধরনের ধর্ম বিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান।

আপামর তাওহিদী জনতার নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় সরকারের উচিত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া। একইসাথে তারা মুসলিম উম্মাহকে ঈমানী চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ওলামা, আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগদেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park