1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ বিদ্যুৎ সমিতি ২ এর বেলকি ৯৫ ইউনিটের বিল ১০ লাখ ৯৪ হাজার ৮৬৪ টাকা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহ বিদ্যুৎ সমিতি ২ এর বেলকি ৯৫ ইউনিটের বিল ১০ লাখ ৯৪ হাজার ৮৬৪ টাকা

(রুবিনা বেগম) স্টাফ রিপোর্টার)
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

 

(রুবিনা বেগম) স্টাফ রিপোর্টার)

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের গৃহবধূ মোছা. মর্জিনা বেগমের কাছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ জুলাই মাসে বিদ্যুতের বিল এনেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা! বিল পরিশোধ না করলে ৫২ হাজার ৪১ টাকা জরিমানার কথাও জানানো হয়।
ঘটনাটি নজিরবিহীন, কারণ মর্জিনা বেগমের বাড়িতে মাত্র ২টি লাইট, ২টি ফ্যান ও ১টি ফ্রিজ রয়েছে। জুন মাসে তার মিটারে রিডিং ছিল ৭৮৩৫ ইউনিট, আর জুলাইয়ের শুরুতে তা হয়েছে ৭৯৩০ ইউনিট। অর্থাৎ, প্রকৃত ব্যবহার মাত্র ৯৫ ইউনিট। অথচ বিল প্রস্তুতকারী ভুলবশত ইউনিট রিডিং লিখেছেন ৭৯ হাজার ৩০৩ ইউনিট, যা বাস্তবে ব্যবহারের চেয়ে প্রায় ৮৩৪ গুণ বেশি! ৩১ জুলাইয়ের মধ্যে জরিমানা সহ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে শ্রীপুর জোনাল অফিসের ডিজিএম বলেন, এটা সম্ভবত ভুলবসত হয়েছে। আমাদের সিস্টেমে এ ধরনের ভুল সংশোধনের সুযোগ রয়েছে। তবে যিনি বিলটি প্রস্তুত করেছেন—তাকে চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী মর্জিনা বেগমে স্বামী জাকির হোসেন বলেন, আমি তো ভাবতেই পারিনি এমন একটা বিল আসবে! এটা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছি। এই পরিমাণ টাকা কীভাবে পরিশোধ করব? আমার তো বিদ্যুৎ ব্যবহারের হিসাবই এত না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park