1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ ত্রিশালে বিপুল পরিমাণ ম'রা মুরগি জ'ব্দ, আ'ট'ক ২ , আর জরিমানা ২০ হাজার টাকা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ময়মনসিংহ ত্রিশালে বিপুল পরিমাণ ম’রা মুরগি জ’ব্দ, আ’ট’ক ২ , আর জরিমানা ২০ হাজার টাকা

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি রেস্টুরেন্টে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ করা হয়েছে। স্থানীয় জনতা গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টে হানা দিয়ে এদের ধরে ফেলে। পরে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছে মরা মুরগিগুলো জ’ব্দ করে এসিল্যান্ড অফিসে নিয়ে যায় এবং ঘটনায় জড়িত দুইজনকে আ’ট’ক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ত্রিশালের ওই রেস্টুরেন্টটি বাহ্যিকভাবে অত্যন্ত আকর্ষণীয় চকচকে লাইট, ফ্যান্সি ডেকোরেশন ও কম দামে খাবারের লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করছিল। কিন্তু এর আড়ালে চলছিল ম’রা মুরগি দিয়ে খাবার তৈরি ও বিক্রির ভ’য়ং’ক’র কারসাজি।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই এলাকায় প্রতিদিন নতুন করে গজিয়ে ওঠা রেস্টুরেন্টগুলো কি আসলেই নিরাপদ খাবার সরবরাহ করছে? নাকি বি’ষে’র প্লেটেই সাজানো হচ্ছে মানুষের আহার?

জানা গেছে, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বালিপাড়া রোড এলাকা থেকে ভ্যান ভর্তি ম’রা মুরগি আ’ট’ক করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষ’তি’ক’র ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অ’ভি’যা’ন অব্যাহত থাকবে। উক্ত অ’ভি’যা’নে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলোঃ- গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অ’র্থ’দ’ণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলছেন, ম’রা মুরগি খেলে মানুষের শরীরে ভ’য়ং’ক’র স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, যার মধ্যে রয়েছে ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, কিডনি স’ম’স্যা এমনকি ক্যা’ন্সা’র পর্যন্ত।

সচেতন মহল বলছেন, এখনই ক’ঠো’র ব্যবস্থা না নিলে ময়মনসিংহ একদিন “মরা মুরগির রাজধানী” নামে পরিচিত হয়ে উঠবে। তদন্ত চলছে, প্রশাসনের নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park