1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভৌতিকতার আড়ালে জীবনের দর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভৌতিকতার আড়ালে জীবনের দর্শন

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- মুর্শিদাবাদের সন্তান কবি-সাহিত্যিক শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় সুনিতের নতুন গল্পগ্রন্থ “অতৃপ্ত অশরীরের ক্রন্দন” সম্প্রতি তরু পত্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ১৯৮৭ সালে জন্ম নেওয়া এই লেখক ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। বিভিন্ন লিটিল ম্যাগাজন, সংকলন ও সাহিত্যসভায় তিনি ইতিমধ্যেই নিজের স্বাক্ষর রেখেছেন।

গল্পগ্রন্থটিতে অলৌকিক ও ভৌতিক কাহিনির আবহের পাশাপাশি বাস্তব জীবনের দার্শনিক ব্যাখ্যা উঠে এসেছে। হঠাৎ মৃত্যুর যন্ত্রণা, অসমাপ্ত দায়িত্বের ভার, অতৃপ্ত আত্মার মুক্তির আকুতি—সবকিছু মিলিয়ে বইটি শুধুমাত্র ভয়ের আবহ নয়, বরং জীবনের গভীর বোধ জাগাতে সক্ষম।

তরু পত্র প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থে লেখক এমন কিছু গল্পমালা সংকলন করেছেন, যা নিছক কল্পনার জগৎ নয়, বরং বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা অলৌকিক অভিজ্ঞতার প্রতিফলনও বটে।

লেখকের বক্তব্য অনুযায়ী, বইয়ের প্রতিটি কাহিনী একদিকে যেমন ভৌতিক আবহের স্রোতে পাঠককে টেনে নিয়ে যায়, অন্যদিকে তেমনই মানবজীবনের যন্ত্রণা, হঠাৎ মৃত্যু, পরিবার-পরিজনের প্রতি অসমাপ্ত দায়িত্ববোধ এবং আত্মার মুক্তির আকাঙ্ক্ষার মতো গভীর দার্শনিক প্রশ্নও উত্থাপন করে।

শৈল্পিক দিক থেকেও লেখক যথেষ্ট যত্নশীল। ভাবব্যঞ্জনা ও কল্পনার দক্ষ ব্যবহার প্রতিটি গল্পকে করেছে আকর্ষণীয়, পাঠকের কাছে করেছে উপভোগ্য। বাস্তব জীবনে বহু পরিচিত মানুষের অভিজ্ঞতাকে ভিত্তি করে রচিত এই ভৌতিক কাহিনীগুলি নিছক ভয় নয়, বরং জীবনের অনিশ্চয়তা ও কর্মফলের দর্শনকেও পাঠকের সামনে মেলে ধরে।

অতএব বলা যায়, “অতৃপ্ত অশরীরের ক্রন্দন” কেবল ভৌতিক গল্পের সংকলন নয়, এটি একাধারে ভয়ের, রহস্যের এবং দর্শনের মেলবন্ধন। ভিন্ন স্বাদের সাহিত্যপিপাসু পাঠককুলের কাছে বইটি সমাদৃত হবে বলেই প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park