1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতের রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী-ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ভারতের রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে।

সমরেশ রায় ও সম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

সমরেশ রায় ও সম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
২৮ শে মে বৃহস্পতিবার, কলকাতার ঐতিহ্যবাহী বিগেট মাঠ, সেই মাঠেই এই বছর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ঈদ উৎসব পালিত হলো। ঠিক সকাল সাড়ে আটটায়।

প্রতিবছর এই ঈদ উৎসব পালিত হয় কলকাতার রেড রোডে, এই বৎসর নতুন সরকার পরিবর্তন হওয়ার পর, সাধারণ মানুষের সুবিধার্থে, এবং যান চলাচলের সুবিধার্থে, রেড রোডের ঈদ উৎসব পালিত হলো ব্রিগেড প্যারেড মাঠে, এই ব্রিগেড প্যারেড মাঠে ঈদ উৎসব পালিত হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা খুশি।
প্রধান উদ্দেশ্য যানজট কমানো এবং এত বড় জমায়েত সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্যই এই উদ্যোগ।

তাই সকাল থেকেই বিগেট প্যারেড মাঠে চলেছে প্রস্তুতি মাইক বাধা এবং ঈদ উৎসবের মঞ্চ তৈরি এবং আসন পাতা কাজ।

অন্যদিকে সকাল থেকেই মৌলবীরা আসতে শুরু করেছেন ,তাহার সাথে সাথেই বিভিন্ন এলাকা থেকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরাও এই অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেছেন। এবং আসন সংগ্রহ করেছেন, সকাল সাড়ে আটটায় শুরু হয় ঈদের জামাত।

সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনটিতে এই ঈদ উৎসব পালিত হয়, সম্প্রদায়ের ছেলেমেয়েরা একে অপরকে আলিঙ্গনে জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকেই ব্রিগেড মাঠ সাজো সাজু রব, মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা নতুন জামা‌ কাপড় পড়ে দলে দলে উপস্থিত হয়েছেন।

রাজ্য সরকার জানিয়ে দিয়েছিলেন যে কোন জায়গায় নামাজ পাঠ করা যাবে না। তাই তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা, খিলাফত কমিটির উদ্যোগে আজকের অনুষ্ঠান শুরু হয়।

ঈদ উৎসব পালিত হয় কলকাতার বিভিন্ন জায়গায়, গার্ডেনরিচ, তপসিয়া, রাজাবাজার, টালিগঞ্জ, ধর্মতলা সহ বিভিন্ন এলাকায়।

সাংবাদিকদের উত্তরে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জানালেন, আমরা খুশি রাজ্য সরকার এইরকম একটি ব্যবস্থা নেওয়ায়, এবং এরকম একটি ঐতিহ্যবাহী জায়গায় আমাদেরকে ঈদ উৎসব পালন করতে দেওয়ায়, আমরাও চাইনা সাধারণ মানুষের অসুবিধে করে ও যানজট করে উৎসব পালন করতে, তাই আমরা আজ রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। আমাদের তরফ থেকে রইল সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park