1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভাঙনের কবলে কক্সবাজার টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ভাঙনের কবলে কক্সবাজার টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

গত বর্ষার পর চলতি বর্ষায়ও ভাঙনের কবলে কক্সবাজার–টেকনাফ সড়ক। বৈরী আবহাওয়া শুরুর পর চলতি মে মাসের শুরুতেই সাগরের প্রবল ঢেউয়ের ধাক্কায় সড়কটি কয়েকস্থানে ভাঙন সৃষ্টি হয়। এরমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঢেউয়ের আঘাতে গত দুইদিনেও ভাঙনের মুখে পড়েছে সড়কটি। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সড়কের টেকনাফ উপজেলা পয়েন্টে ১০টির বেশি স্থানে ভাঙন ধরেছে। সাবরাং ইউনিয়নের দুই কিলোমিটার মুন্ডার ডেইল ও বাহারছড়া ঘাট এলাকায় ভাঙনগুলো সৃষ্টি হয়েছে। এছাড়া বাহারছড়া ও শীলখালীর দুটি স্থানেও ভাঙন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট প্রায় পাঁচফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভাঙন প্রতিরোধে দেওয়া জিও টিউব ব্যাগ ছিদ্র হয়ে ও উপচে বিলীন হয়েছে মেরিনড্রাইভ সড়কের এসব অংশগুলো। সাগরের করালগ্রাস অব্যাহত থাকায় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের ফলে সড়কে পাশে রোপিত ঝাউগাছগুলো বিলীন হয়ে যাচ্ছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সলিম জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল ও বাহারছড়া ঘাটে কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে। জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন তীব্র হচ্ছে। সড়কের পশ্চিম পাশে বসানো জিও ব্যাগের বাঁধ বিলীন হচ্ছে। গাছ কেটে নিয়ে যাচ্ছে।

এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের একই অংশে ভাঙন দেখা দিয়েছিল। তখন সেনাবাহিনীর ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) জিও টিউব ব্যাগের মাধ্যমে মাটির বাঁধ দিয়ে ভাঙন প্রতিরোধ করেছিল। স্থানীয়রা অভিযোগ করেছেন, মেরিন ড্রাইভের অনেক জায়গায় প্রভাবশালীরা অবৈধভাবে সমুদ্রের বালু তুলে জমি ভরাট করছেন। সৈকত থেকে অবাধে বালু তোলায় মেরিন ড্রাইভের গোড়ার অংশ নড়বড়ে হয়ে পড়েছে। এখন জোয়ারের ধাক্কায় নড়বড়ে অংশের মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ভাঙনের স্থানগুলো আমি পরিদর্শন করেছি। যেহেতু মেরিন ড্রাইভের রক্ষণাবেক্ষণ করে সেনাবাহিনী। তাই ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। এ ছাড়া ঝাড় গাছ কেটে নিয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রতিনিধিদের বলে দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park