1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বড়দলে ইউনিয়ন জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বড়দলে ইউনিয়ন জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইদুল বাসার, সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ সাইদুল বাসার, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত কমিটির আয়োজনে এক কর্মী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ অক্টোবর)সন্ধ্যায় বড়দল ইউনিয়ন জাসাসের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান।
নবগঠিত কমিটির নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জাসাসের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করার তাগিদ দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাচ্চু এবং উপজেলা জাসাসের সদস্য সচিব ইমরান হোসেন টিটো।

প্রধান অতিথির বক্তব্যে শেখ জিল্লুর রহমান বলেন, “দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাসাসের ভূমিকা চিরকাল অগ্রগণ্য। বড়দল ইউনিয়নের এই নবগঠিত কমিটি আগামী দিনে জাসাসের হাতকে আরও শক্তিশালী করবে এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দলকে সুসংগঠিত করতে নবগঠিত কমিটির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বড়দল ইউনিয়ন জাসাস ও আশাশুনি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park