1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেলকুচিতে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

বেলকুচিতে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ

বাংলাদেশ ভলান্টিয়ার ফোরাম এর আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচর সহযোগিতায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়েছে।

‘যদি করি রক্তদান,বাঁচবে একটি নতুন প্রাণ, ও ৭১,২৪ রক্তে রাঙা বিজয়, স্লোগান সামনে রেখে মহান বিজয় দিবসে ১৯৭১ ও ২০২৪ এর শহীদের স্মরণে দিনব্যাপী এই কর্মসূচি চলে।

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ৩ দিন ব্যাপী বিজয় মেলার ২য় দিন ১৬ ডিসেম্বর সোমবার, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলা আহ্বায়ক মুসা হাসেমী উপস্থিত হয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় মেলায় ঘুরতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়ে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

বাংলাদেশ ভলান্টিয়ার ফোরামে সদস্যরা বলেন, অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কী জানে না। বিশেষ করে সাধারণ মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্ণয় ও তাদের রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park