1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বেলকুচিতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও  পাট অধিদপ্তরের উদ্যোগে
সোমবার (৫ মে ) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৭৫ জন চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া সভাপতিত্বে বক্তব্য রসখেন,সিরাজগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক,
জেলা বিএডিসি সিনিয়র সহকারী পরিচালক শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার, বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা পাট কর্মকর্তা নাজমুল হক,বেলকুচি উপজেলা পাট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ সদর উপজেলা পাট কর্মকর্তা সাইদুল ইসলাম লুলু উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার ৬ ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park