1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

আল আমিন হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

সারাদেশের ধর্ষকদের বিচারের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ মার্চ দুপুরের দিকে বেলকুচিতে “বৈষবিরোধী ছাত্র আন্দোলন এবং অত্র উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে” বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে শেষ করা হয়।

এসময় ছাত্র-প্রতিনিধি মুসা হাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, ছাত্রনেতা শাহেদ মাহমুদ হৃদয়, উপজেলা শিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সমাজকর্মী জুয়েল আল-হাসান, মুক্তার প্রামাণিক।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park