1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে জাতীয় তাঁতি সমিতির মত বিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বেলকুচিতে জাতীয় তাঁতি সমিতির মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত
Oplus_131072


নিজস্ব প্রতিবেদক –

তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় সমিতির মতবিনিময়সহ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে প্রায় শ’খানেক মাধ্যমিক পর্যায়ের তাঁত মালিকের এতে অংশ নেন।

প্রবীণ তাঁত ব্যবসায়ী শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তাঁতী সমিতির সভাপতি ও বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য আব্দুস ছামাদ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় তাঁতি সমিতির সহসভাপতি জহিরুল হক, জয়েন সেক্রেটারী মমিনুর রহমান, সদস্য রফিকুল ইসলাম, বেলকুচির লিয়াজোঁ অফিসার তামান্না তন্বী, বেলকুচির মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, ভাঙ্গা বাড়ি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ গোলাম মাওলা, তাঁতী নজরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও এনায়েতপুর হাঁট বণিক সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, তাঁত শিল্পে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ এর মধ্যেই বেলকুচিতে সবচেয়ে বেশি তাঁত রয়েছে। এ শিল্পের হারানো ঐতিহ্য এবং গৌরবকে ফিরে আনতে হবে। এজন্য
রং সুতা সহ সকল রাসায়নিক দ্রব্যের মূল্য কমিয়ে আনতে হবে। তাঁতিদের মধ্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।

এ সময় তাঁতি সমিতির কেন্দ্রীয় নেতারা আরও বলেন, জাতীয় তাঁতি সমিতির আসন্ন নির্বাচনের লক্ষ্যে মাধ্যমিক সমিতি গুলো যেগুলো নিষ্ক্রিয় ছিল সেগুলোকে সক্রিয় করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park