1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত।

মাসুদ রানা,সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

‎
মাসুদ রানা,সাতক্ষীরা :

‎দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক, আধুনিক সাতক্ষীরার রুপকার শহীদ স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাৎ বার্ষকী উপলক্ষে ১৯জুন শুক্রবার সন্ধায় সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মো: শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে স্মরণসভার আয়োজন করা হয়।বিডিএফ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো.আরশাদ আলী, প্রচার সম্পাদক এম এম জয়নাল, অর্থ সম্পাদক মো. শরীফুল আলম রানা, সাবেক সাধারণ সম্পাদক এম এ সাইদ, শামীম রেজা রাজু, ইমরান হোসেন, এস এম ইসমাইল হোসেনসহ সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ। স্মরণসভায় বক্তারা শহীদ স ম আলাউদ্দীনের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করা হয়। স্মরণসভায় বক্তারা আরও বলেন গ্রামের মেঠোপথ ধরে কখনো মোটরসাইকেলে, কখনো আবার পায়ে হেঁটে ধুলোবালি উড়িয়ে ছুটে চলতেন এক মধ্যবয়সী মানুষ। গ্রামের সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনতেন, বুকে জড়িয়ে নিতেন মেহনতি মানুষকে। সাতক্ষীরার মানুষ তাঁকে চিনত তাদের ‘অভিভাবক’ হিসেবে। কিন্তু ১৯৯৬ সালের ১৯ জুনের কালরাত্রিতে ঘাতকের তপ্ত বুলেট স্তব্ধ করে দেয় সেই পথচলা। তিনি হলেন আলাউদ্দীন ফুডস্ এন্ড কেমিক্যালের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা, ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা, দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন। তিনি সব সময় সাতক্ষীরার উন্নয়নে আলোর দিশারি হয়ে কাজ করেছেন। সাতক্ষীরার মানুষ শহীদ স ম আলাউদ্দীনকে হাজার বছর ধরে গভীর শ্রদ্ধায় স্বরণ করবেন। স্মরণসভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park