1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুর প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন তানিম স্যানিটারি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুর প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন তানিম স্যানিটারি

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বিরামপুর প্রিমিয়ার ফুটবল লিগ-২০২৬, সিজন-১’-এর জমজমাট ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে টাইব্রেকারে মোহামেডান ওয়ারিয়র্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তানিম স্যানিটারি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিরামপুরের ঐতিহাসিক বড়মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে স্থানীয় প্রবীণ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারের লক্ষ্যে এ লিগের আয়োজন করা হয়। টুর্নামেন্টের স্লোগান ছিল—‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী (রুবেল) এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম (রেজু)।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট শিরন আলম, পৌর যুবদলের সদস্যসচিব পলাশ-বিন-আশরাফী, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এ এস এম কাদিরুজ্জামান (প্রিন্স), চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক মুশফিকুর রহমান,স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার ধারাবর্ণনায় ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ ও শামসুল আলম। পুরো ম্যাচ পরিচালনা করেন স্বনামধন্য রেফারি ভোলানাথ সরকার।প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন তানিম স্যানিটারি দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ মোহামেডান ওয়ারিয়র্স দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ ট্রফি প্রদান করা হয়।

‘হিরোস অফ এইচএসকে’, ভিক্টর স্পোর্টিং ক্লাব ও চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি, বিরামপুর, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজক ও উপস্থিত ক্রীড়াপ্রেমীরা বলেন, এ ধরনের খেলাধুলার আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। স্থানীয় পর্যায় থেকে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে ক্রীড়াপ্রেমী, সংগঠক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park