1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে স্মৃতির প্রতি শ্রদ্ধা ও খেলাধুলার বার্তায় মুখর আনসার মাঠ, ফাইনালে গাইবান্ধার ভাই ব্রাদার্স একাদশ চ্যাম্পিয়ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে স্মৃতির প্রতি শ্রদ্ধা ও খেলাধুলার বার্তায় মুখর আনসার মাঠ, ফাইনালে গাইবান্ধার ভাই ব্রাদার্স একাদশ চ্যাম্পিয়ন

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

প্রয়াত বাবলু ও ভুট্টোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী আনসার মাঠে আয়োজিত ‘বাবলু ও ভুট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিরামপুর ভিক্টর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং হিরোস অব এইচএসকে-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার আটটি শক্তিশালী ফুটবল দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টটি শুধু একটি ফুটবল প্রতিযোগিতা হিসেবেই নয়, বরং খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, ঐক্য এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ হিসেবে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একই সঙ্গে প্রয়াত দুই ক্রীড়াপ্রেমী বাবলু ও ভুট্টোর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও একটি অনন্য প্রয়াস ছিল এ আয়োজন।

টুর্নামেন্টে অংশ নেয় বিরামপুর, পার্বতীপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, দাউদপুর, পাঁচবিবি, ঘোড়াঘাট ও গাইবান্ধা বিভিন্ন শক্তিশালী ফুটবল দল।

গত ২ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি ও মেরিনার্স ফুটবল একাডেমি, পার্বতীপুর। জমজমাট লড়াই শেষে ট্রাইব্রেকারে জয় পায় পার্বতীপুরের মেরিনার্স ফুটবল একাডেমি।

এরপর ৫ আগস্ট গোবিন্দগঞ্জ ও পীরগঞ্জের মধ্যকার ম্যাচেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় ট্রাইব্রেকারে জয় পায় পীরগঞ্জ একাডেমি।

পরবর্তী ম্যাচগুলোতেও মাঠজুড়ে ছিল উত্তেজনা ও দর্শকদের ব্যাপক উপস্থিতি। দাউদপুর ফুটবল একাডেমি ও ভাই ব্রাদার্স একাদশ গাইবান্ধার মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে এক গোল করে জয় তুলে নেয় ভাই ব্রাদার্স একাদশ।

টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে। ফাইনালে মুখোমুখি হয় পীরগঞ্জ একাডেমি, রংপুর এবং ভাই ব্রাদার্স একাদশ, গাইবান্ধা।

শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ফাইনাল ম্যাচ। প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যায় ভাই ব্রাদার্স একাদশ। তবে ম্যাচের শেষদিকে পীরগঞ্জ একাডেমি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ফলাফল গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে পীরগঞ্জ একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাই ব্রাদার্স একাদশ, গাইবান্ধা।

ফাইনাল ম্যাচকে ঘিরে আনসার মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি, করতালি ও খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে পুরো মাঠ পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।

টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া টুর্নামেন্টে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, প্রয়াত বাবলু ও ভুট্টোর স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্ট ভবিষ্যতেও আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য হলো তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা।

ভিক্টর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং হিরোস অব এইচএসকে-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘বাবলু ও ভুট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কাদিরুজ্জামান প্রিন্স,তানিম স্যানেটারিসহ সহযোগী প্রতিষ্ঠান, খেলোয়াড়, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park