1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মন্ত্রীর বিশেষ উদ্যোগে রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিরামপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মন্ত্রীর বিশেষ উদ্যোগে রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্ডিওলজি বিভাগের জন্য এক্স-রে ফিল্ম বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিরামপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে কার্ডিওলজি বিভাগের রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি সহজ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ধারাবাহিক উদ্যোগ বিরামপুরসহ দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় মন্ত্রীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন আরও বেগবান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park