1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ফের শিক্ষক নির্যাতন—তদারকি ব্যর্থতায় দায় এড়ানোর প্রবণতা নিয়ে ক্ষোভে শিক্ষক সমাজ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বিরামপুরে ফের শিক্ষক নির্যাতন—তদারকি ব্যর্থতায় দায় এড়ানোর প্রবণতা নিয়ে ক্ষোভে শিক্ষক সমাজ

ইব্রাহীম মিঞা
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলা শিক্ষা এলাকায় প্রায় একই চরিত্রের দুই ঘটনা টানা আলোচনায়। প্রথমে একটি মাদ্রাসায় প্রভাষক দম্পতির হাতে শিক্ষক লাঞ্ছিত ও নারী শিক্ষক আহত হওয়ার ঘটনায় দ্রুত তদারকি ও সিদ্ধান্ত না আসায় শিক্ষক মহলে ক্ষোভ দানা বাঁধে। এর মধ্যেই প্রকাশ্যে আসে আরেক অভিযোগ একই অঞ্চলের মাধুপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, অফিস সহকারী ও অফিস সহায়কের হাতে সহকারী শিক্ষক পঙ্কজ চন্দ্র মহন্ত মারধর ও অপমানের শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। বছর বছর একই অফিস, একই তদারকি কাঠামো কিন্তু শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক হস্তক্ষেপের ধীরগতি ও উদাসীনতা শিক্ষকদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।

প্রথম ঘটনায় চাঁদপুর ফাজিল (স্নাতক) মাদ্রাসায় প্রকাশ্যে শিক্ষক লাঞ্ছিত হওয়ার পর পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষক সমাজ প্রশ্ন তুলেছে  প্রশাসনিক হস্তক্ষেপ শুধু উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ কেন?

দ্বিতীয় ঘটনায় সহকারী শিক্ষক পঙ্কজ চন্দ্র মহন্ত অভিযোগ করেন, তাকে শিক্ষক কমনরুমে ঢুকে চেয়ার, কিল-ঘুষি দিয়ে মারধর করা হয় এবং ধর্ম অবমাননাকর গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে মীমাংসার নামে জোরপূর্বক এক কাগজে স্বাক্ষর করিয়ে চাপ সৃষ্টি করা হয়। তিনি পরে চিকিৎসা নেন এবং ন্যায়বিচারের আবেদন করেন।

অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে, “ঘটনার বাস্তবতা ভিন্ন। তদন্ত হলে প্রকৃত চিত্র বের হয়ে আসবে।”

শিক্ষক সমাজ বলছে, বিদ্যালয়-মাদ্রাসা নৈতিকতার পাঠশালা। সেখানে যদি শিক্ষক-স্টাফদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত হন এবং প্রশাসনিক তদারকি দ্রুত ও কার্যকর না হয় তাহলে এর দায় কে নেবে? এ অস্থিরতা পুরো শিক্ষা পরিবেশকে হুমকির মুখে ফেলছে।

এদিকে স্থানীয় শিক্ষক মহল অভিযোগের দ্রুত নিষ্পত্তি, নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিমূলক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, যাদের হাতে শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা তাঁদের নীরবতা বা ধীরগতি নতুন ঘটনার জন্ম দিচ্ছে। দৃষ্টান্ত না হলে এ অসংস্কৃতি থামবে না।

এবিষয়ে বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন,মাধুপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষককে মারধর করার বিষয়ে অভিযোগ পেয়েছি। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডলকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park