1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিরামপুরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার।

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে পৃথক অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (৩ জুন) ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে বিসকিনি এলাকার মাহাবুরের ছেলে মোকলেছুর রহমান ওরফে মোকলেস (২৮)-কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

এছাড়াও মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর বাঁধমুখা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শিমুলতলী গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল লতিফ (৩০) এবং একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে শুভ ইসলাম (২৯)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

পরে একই দিন রাত ১১টার দিকে উপজেলার দেবীপুর বনখঞ্জা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে শ্যামল রায় (৪৫)-কে নিজ বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

আটক চারজনের বিরুদ্ধেই বিরামপুর থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park