1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ নারী গ্রেফতার; মাদকের বিস্তারে উদ্বিগ্ন সচেতন মহল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিরামপুরে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ নারী গ্রেফতার; মাদকের বিস্তারে উদ্বিগ্ন সচেতন মহল

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত
Oplus_131072

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ মনি ওরফে সাথী নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনাকে ঘিরে উপজেলাজুড়ে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

বিরামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিরামপুর পৌরসভার কেডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্ডাডল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনির বিরুদ্ধে মাদক সংক্রান্ত প্রায় ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এর আগে কয়েকদিন পূর্বে একই এলাকা থেকে গেনদি নামের আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়। একই এলাকায় বারবার মাদক কারবারি ধরা পড়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, নারী হচ্ছেন মায়ের জাতি—যাদের স্নেহ ও মমতায় একটি পরিবার গড়ে ওঠে। অথচ সমাজের কিছু নারী যখন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, তখন তা শুধু আইনের লঙ্ঘনই নয়; অন্য মায়ের সন্তানদেরও মাদকাসক্তির দিকে ঠেলে দেয়, যা একটি সমাজ ও প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

স্থানীয়দের অভিযোগ, পৌরশহরসহ পুরো উপজেলায় প্রকাশ্যেই কোথাও কোথাও মাদক বিক্রি চলছে। মাঝে মাঝে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার হলেও মাদক পুরোপুরি নির্মূল না হয়ে অনেক সময় শুধু নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে বলে মনে করছেন অনেকে।

তাদের মতে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ জরুরি। কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব।

এদিকে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park