1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে অবৈধভাবে আনা ৩৫০০ লিটার ডিজেল আটক করে জরিমানা ও নির্ধারিত দামে বিক্রির নির্দেশ প্রশাসনের—কৃষকের স্বার্থে উন্মুক্ত বিক্রির দাবি। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বিরামপুরে অবৈধভাবে আনা ৩৫০০ লিটার ডিজেল আটক করে জরিমানা ও নির্ধারিত দামে বিক্রির নির্দেশ প্রশাসনের—কৃষকের স্বার্থে উন্মুক্ত বিক্রির দাবি।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের কাটলা বাজারে অবৈধভাবে আনা প্রায় ৩৫০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বাজারে ঢাকা মেট্রো ড-১৪-৩৩২৮ নম্বরের একটি গাড়িতে করে ডিজেল এনে ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকানে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি কাটলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাশেমের নজরে এলে তিনি প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

তদন্তে জানা যায়, হাকিমপুর উপজেলার খট্টামাধপপাড়া এলাকার ফিরোজ বাবু কয়েক দিন ধরে পার্বতীপুর এলাকা থেকে স্থানীয়ভাবে ডিজেল সংগ্রহ করে একত্রে মজুদ করেন। পরবর্তীতে তা গাড়িতে করে কাটলা বাজারে নিয়ে আসা হয়। অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যায়। এ সময় ডিজেল দোকানের নিচতলায় বিভিন্ন প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করা হচ্ছিল।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে ফিরোজ বাবুর বাবা মোশারফ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি উদ্ধারকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক কৃষকের দাবি, সেচ মৌসুমে ডিজেলের সহজলভ্যতা না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। তাদের মতে, সরকার নির্ধারিত দামে নিয়ন্ত্রিতভাবে স্থানীয় পর্যায়ে ডিজেল বিক্রির সুযোগ থাকলে কৃষকরা উপকৃত হবেন।

কয়েকজন স্থানীয় ব্যবসায়ীও বলেন, লাইসেন্সের আওতায় সীমিত পরিসরে ডিজেল বিক্রির সুযোগ থাকলে অবৈধ মজুদ কমবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কৃষকদের স্বার্থ বিবেচনায় বিকল্প কোনো নীতিমালা বা অনুমোদিত ব্যবস্থার উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল মজুদ ও বিক্রির ক্ষেত্রে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park