1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার দোয়া মাহফিল

মোঃ হাফিজুল ইসলাম ইসলাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম ইসলাম :

“ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি,
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি”—এই আবেগঘন চিত্রকল্পকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সম্প্রতি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা মোসলেমা একাডেমি প্রাঙ্গণে দোয়া মাহফিলটি
অনুষ্ঠিত হয় ।

ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা মোসলেমা একাডেমির শিক্ষক জনাব আলাল হোসেন ও রাশেদুজ্জামান প্রমুখ ।

দোয়া মাহফিলে বক্তারা এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park