1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল ঘোষণা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল ঘোষণা।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, পিজিডি, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, পিজিডি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

৮ সেপ্টেম্বর -২০২৬ খ্রীঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত ৫নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ করে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান।

প্রধান শিক্ষক আলোচনা করেন ও বলেন মা ও অভিভাবক সমাবেশের গুরুত্ব ও উদ্দেশ্য নিয়মিত যোগাযোগ রক্ষা করা: শিশুর পড়াশোনা ও আচরণগত অগ্রগতি সম্পর্কে মায়েদের অবহিত করা।

উপস্থিতি ও ঝরেপড়া রোধ: বিদ্যালয়ে শিশুর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়ার হার কমানো।সহযোগিতা বৃদ্ধি: বাড়ি ও বিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, যাতে শিশুরা পড়ালেখায় আরও মনোযোগী হয়।

সচেতনতা তৈরি: বাল্যবিবাহ, স্বাস্থ্য সচেতনতা এবং নৈতিক শিক্ষার বিষয়ে মায়েদের উদ্বুদ্ধ করা।
মা সমাবেশে আলোচ্য বিষয় সমূহ শিশুর ব্যক্তিগত পরিষ্কার -পরিচ্ছন্নতা ও পুষ্টিসম্মত খাবার। প্রতিদিন নিয়মিত হোমওয়ার্ক বা বাড়ির কাজ করানো।শিশুর মানসিক ও শারীরিক বিকাশে মায়েদের ভূমিকা। বিদ্যালয়ে মায়েদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের সাথে পরামর্শ করা।

শেষে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়ন পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, সকল উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park