
মো:জাকারিয়া হোসেন,শাহজাদপু করেসপন্ডেট,সিরাজগঞ্জ:
আজ ১৬/৯/২০২৪ ইং (সোমবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়াল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এই দিনে মহামানব এই ধরাধামে এসেছিলেন। যাকে সৃষ্টি না করিলে এই দুনিয়া সৃষ্টি করা হতো না। আলহামদুলিল্লাহ।মহান আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এর জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে ক্ষমা ও হেদায়েত দান করুন। আমিন।
উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান,
সকল সহকারি শিক্ষক, অফিস সহায়ক বেলাল হোসেন ও সকল ছাত্রছাত্রী।